Dhaka ০২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
জামালপুরে চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড নওগাঁর ধামইরহাটে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কালীগঞ্জে মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত সুখী-সমৃদ্ধ একটি নতুন বাংলাদেশ গড়ে উঠবে— প্রত্যাশা মির্জা ফখরুলের মুগ্ধসহ ১১ হত্যা: ২৬ আসামির চার্জ গঠন হবে কি না, সিদ্ধান্ত আজ রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াত থেকে বহিষ্কৃত গাজী নজরুল কি ভোট দেবেন? ইরানের বিরুদ্ধে ‘সবচেয়ে বিধ্বংসী অর্থনৈতিক অভিযান’ ঘোষণা ট্রাম্পের নিজ জেলা চাঁদপুরে নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা সোনার গহনার দাম ভরিতে বাড়ল ৩ হাজার ৮৪৯ টাকা স্বামীর মৃত্যুতে প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি

নওগাঁর ধামইরহাটে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

খোরশেদ আলম
  • প্রকাশের সময় : ০১:৪২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • / 2
নওগাঁর ধামইরহাটে পুলিশের এক বিশেষ মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আলম বাবু (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল ১৯ আগস্ট (বুধবার) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চকভবানী এলাকার একটি ছোট ব্রিজের ওপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আলম বাবু ধামইরহাট থানার চকবদন গ্রামের মোঃ আজিজুল হকের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় এবং ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিন্টু রহমানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে ধামইরহাট আড়ানগর ইউনিয়নের আমাইতাড়া-ফতেপুরগাড়ী পাকা রাস্তার চকভবানী নামক স্থানে অভিযান পরিচালনা করে। এ সময় তল্লাশি চালিয়ে আলম বাবুর হেফাজত থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ধামইরহাট থানা পুলিশ জানায়, বিক্রয়ের উদ্দেশ্যে মাদকদ্রব্য নিজের কাছে রাখার অপরাধে গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এই ধরনের অভিযান চলমান থাকবে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁর ধামইরহাটে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশের সময় : ০১:৪২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬