Dhaka ০৯:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত চালক পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে একযোগে বদলি নেপালকে ৩৩-২০ গোলে হারিয়ে বাংলাদেশের শুভসূচনা শেরেবাংলা নগরে সচিবালয় সরিয়ে নেওয়ার প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন জামায়াত নেতারা হাসিনার পথেই হাঁটতে সবচেয়ে ভালোবাসেন: রিজভী অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের ঘটনায় রাষ্ট্রদূতকে তলব কালুখালীতে লাইসেন্সহীন ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা পূজাকে কেন্দ্র করে গুজব প্রতিরোধে কাজ চলছে : এসআরবি মহাপরিচালক মা ইলিশ সংরক্ষণে ১১১ এমপিকে নির্দেশনা মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর

মামলায় নাম থাকলেই পাইকারিভাবে গ্রেফতার নয়: আইজিপি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:২০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪
  • / 137

গত ৫ আগস্টের পর অনেক মিথ্যা মামলাসহ এই মামলা নিয়ে বাণিজ্য হচ্ছে। মামলায় নাম থাকলেই পাইকারিভাবে গ্রেফতার করা হবে না বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) পুলিশ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নবনিযুক্ত আইজিপি।

আইজিপি বলেন, নিরীহ মানুষ হয়রানির শিকার হচ্ছে, বাণিজ্য হচ্ছে, প্রতারণা হচ্ছে, ৫ আগস্ট ঘিরে এসব হচ্ছে। পাইকারিহারে গ্রেফতার করা যাবে না।

বাহারুল আলম বলেন, নিরীহ মানুষকে হয়রানি করা পুলিশের কাজ নয়। যদি মামলার আসামি করা হয়, তাকে ধাওয়া করে গ্রেফতারে যাবো না। জনগণের সঙ্গে পুলিশকে বিনয়ী আচরণ করতে হবে।

‘পুলিশ সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করা হলে জনবান্ধব পুলিশ বাহিনী হয়ে উঠবে বিশ্বাস আমার’, যোগ করেন তিনি।

অবাধ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে পুলিশ বাহিনী কাজ করছে বলেও উল্লেখ করেছেন আইজিপি বাহারুল আলম।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মামলায় নাম থাকলেই পাইকারিভাবে গ্রেফতার নয়: আইজিপি

প্রকাশের সময় : ১২:২০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪