Dhaka ০৬:২৪ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
নওগাঁয় অপ্রত্যাশিত ফল পাওয়া শিক্ষার্থীদের নিয়ে অনুপ্রেরণামূলক সমাবেশ বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই: অ্যাটর্নি জেনারেল কোটালীপাড়ায় ইয়াবা সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড আত্রাইয়ে সরকারি গাছ কাটতে গিয়ে ৩০ হাজার টাকা জরিমানা কালুখালীর মদাপুর ইউনিয়নের নতুন প্রশাসক উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কালুখালীর সাওরাইল ইউনিয়নে নদী ভাঙ্গন রোধে জিও ব্যাগ কর্মসূচির উদ্বোধন কলকাতায় হোটেলে আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিক নিহত, বাড়ি কুষ্টিয়া কলকাতার হোটেলে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত পাংশায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, পরিবারের দাবি ‘পরিকল্পিত হত্যা’ গোপালগঞ্জে ৬৪ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন বাইডেন

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:৪৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
  • / 111

জানুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার (২৫ নভেম্বর) এ তথ্য জানিয়েছে হোয়াইট হাউজ।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, হোয়াইট হাউজ শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রেসিডেন্টের অংশগ্রহণকে ‘যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি অঙ্গীকার’ হিসেবে অভিহিত করেছে।

যদিও ২০২১ সালে তৎকালীন প্রেসিডেন্ট ট্রাম্প বাইডনের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছিলেন। ওই সময়ে তৎকালীন প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচনে বাইডেনের বিজয়কে জালিয়াতিপূর্ণ বলে দাবি করেন।

ডেপুটি প্রেস সেক্রেটারি অ্যান্ড্রু বেটস এয়ার ফোর্স ওয়ানে বাইডেনের সাথে থাকা সাংবাদিকদের বলেন, ‘প্রেসিডেন্ট প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এই নির্বাচনে যে বিজয়ী হবেন, তার অভিষেক অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকবেন।’

বেটস আরও বলেন, ‘বাইডন ও তার স্ত্রী সেই প্রতিশ্রুতিকে সম্মান জানাতে ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন।’

তিনি বলেন, ‘তিনি (বাইডেন) আমাদের গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি অঙ্গীকার এবং জনগণের ইচ্ছাকে সম্মান করাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করেন।’

৫ নভেম্বর ভোটের পরের সপ্তাহে বাইডেন নব-নির্বাচিত ট্রাম্পকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছিলেন। এই নির্বাচনে ট্রাম্প একটি ঐতিহাসিক প্রত্যাবর্তন করেন। তিনি ডেমোক্র্যাটিক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে পরাজিত করেন।

সূত্র : গার্ডিয়ান।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন বাইডেন

প্রকাশের সময় : ০৫:৪৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪