Dhaka ০৯:৫১ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব উপজেলায় সুষম উন্নয়ন নিশ্চিত করতে চায় সরকার কালুখালীতে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা এআই দিয়ে জামায়াত-শিবির সরকারবিরোধী যে অপপ্রচার ছড়াচ্ছে, তা আ. লীগও করেনি এসএসসিতে অকৃতকার্যদের জন্য আসছে নতুন পলিসি সংসদে গেলে ইসলামবিরোধী আইনে সমর্থন দেব না: মির্জা ফয়সল আমিন বিশ্বের সবচেয়ে ভারী কুমড়া ফলিয়ে বিশ্বরেকর্ড ভাঙলেন চাষি রাজবাড়ীতে রোহান হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩ বৈষম্যহীন সমাজ গঠনে তরুণদের ভূমিকা গুরুত্বপূর্ণ: প্রতিমন্ত্রী খৈয়ম মক্কা-মদিনায় আক্রমণ হলে বাহিনী পাঠাতে প্রস্তুত ঢাকা: হুমায়ুন কবির সব বিভাগে বৃষ্টির আভাস, বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা

বাংলাদেশে আলু-পেঁয়াজ রপ্তানি বন্ধ করল ভারত

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:১৫:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
  • / 128

বাংলাদেশে আলু-পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিলো ভারত সরকার। তাদের উৎপাদিত আলু ও পেঁয়াজ দেশে সরবরাহ করবে না বলে জানিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এতে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় আলু ও পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে গেছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল থেকে হিলি বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি হয়নি, তবে আগের বুকিং করা দুই ট্রাক আলু আমদানি হয়েছে।

প্রতি কেজি আলু ৭০ টাকা দরে বিক্রি হয়েছে বন্দরে। এক দিনের ব্যবধানে কেজিতে ১০ টাকা বেড়েছে আলুর দাম, তবে স্বাভাবিক রয়েছে পেঁয়াজের দাম।

এদিকে, দুইদিন পেরিয়ে গেলেও স্লট বুকিং সমস্যার সমাধান না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। এদিকে এলসি খুলেও আলু ও পেঁয়াজ আমদানি করতে না পারায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন তারা।

হিলি বন্দর আমদানিকারকরা জানান, ভারতের সৃষ্ট জটিলতা নিরসনে মঙ্গলবার কলকাতায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে রপ্তানিকারকদের ব্যবসায়ীদের বৈঠকের কথা রয়েছে। ওই বৈঠকে ফলপ্রসু সিদ্ধান্ত আসতে পারে।

হিলি স্থলবন্দর আমদানিকারক এস এম রেজা বিপুল বলেন, হঠাৎ করে আলু ও পেঁয়াজ বন্ধ করে দেওয়া বিপাকে পরতে হচ্ছে। ব্যবসায়ীদের দাবি পূর্বের করা এলসির পেঁয়াজ ও আলু রপ্তানির সুযোগ দিক পশ্চিমবঙ্গ সরকার।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বাংলাদেশে আলু-পেঁয়াজ রপ্তানি বন্ধ করল ভারত

প্রকাশের সময় : ০৫:১৫:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪