Dhaka ০২:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালীগঞ্জে দু’দিনে নিষিদ্ধ আওয়ামী লীগের আট নেতা-কর্মী গ্রেফতার গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচ ব্যাংকের ৩৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকারের সমর্থন ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার, প্রজ্ঞাপন জারি ইয়াবার নামে বিক্রি হচ্ছে জন্মনিয়ন্ত্রণ বড়ি নাশকতাকারীদের দ্রুত আইনের আওতায় আনা হবে : গয়েশ্বর একনেকে ১৫,৮২৩ কোটি টাকায় ১৩ প্রকল্প অনুমোদন অনুকূল পরিবেশ তৈরি হলে ভারতে প্রধানমন্ত্রীর সফর হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৫:২২:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
  • / 200

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আবুল কালাম আজাদকে শুক্রবার দিবাগত রাতে কালুখালী থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। রাজবাড়ী জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. তুহিনুর রহমানকে অপহরণের পর নির্যাতন ও চাঁদাবাজির মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আবুল কালাম আজাদ বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের চর দক্ষিণবাড়ী গ্রামের বাসিন্দা। তিনি বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি।

বালিয়াকান্দি থানা সূত্রে জানা গেছে, ছাত্রদল নেতা তুহিন গত ২৫ আগস্ট দুপুরে বাদী হয়ে রাজবাড়ীর বালিয়াকান্দি আমলি আদালতে সাবেক রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিমসহ ১০ জন আওয়ামী লীগ নেতার নাম উল্লেখ করে ও তিনজনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন। পরে আদালত বালিয়াকান্দি থানাকে মামলাটি এফআইআর করার নির্দেশ দেন। এরপর গত ৩০ আগস্ট বালিয়াকান্দি থানা মামলাটি এফআইআর করে। মামলায় অভিযোগ করা হয়, ২০১৪ সালের ১২ জানুয়ারি ছাত্রদল নেতা তুহিনুরকে অপহরণ করে শারীরিকভাবে নির্যাতন করা হয়। চাঁদা আদায়ের জন্য নির্যাতনসহ খুনের চেষ্টাও করেন তারা। ওই সময় সন্ত্রাসীরা তুহিনের পরিবারের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন।

বালিয়াকান্দি থানার এসআই মো. আল-আমিন বলেন, শুক্রবার দিনগত রাতে কালুখালী থানা এলাকা থেকে বালিয়াকান্দি উপজেলার সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। পরে তাকে বালিয়াকান্দি থানায় হস্তান্তর করা হয়। ছাত্রদল নেতা তুহিনকে অপহরণের পর নির্যাতন ও চাঁদাবাজির মামলায় তাকে বালিয়াকান্দি থানায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি ওই মামলার এজাহার নামীয় ৭ নম্বর আসামি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৫:২২:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪