Dhaka ১২:১৮ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
জানা গেল ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ দুর্ঘটনায় আহত শিক্ষার্থীর চিকিৎসায় নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘লোয়ার ডেপথ’ নাটকের প্রদর্শনী ‘ড্রপ আউট সরোয়ার তুষার’ আমার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে: রাশেদ খাঁন কলকাতার নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯ জাবিতে গাঁজাসহ বহিরাগত আটক, কর্মচারীদের সম্পৃক্ততার দাবি জাকসু সদস্যের সরকারি হাসপাতাল তদারকিতে ৬৯ কর্মকর্তা নিয়োগ ‘খাসি কাণ্ডে বিয়ে ভাঙা’ সেই জাপানপ্রবাসী বর করলেন নতুন বিয়ে শিশু চোর সন্দেহে গণপিটুনি, হাসপাতালে যুবকের মৃত্যু সাগরে লঘুচাপ, সাত জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস চীনে নেওয়ার কথা বলে পাঠানো হয় ভারতে, ৪ বছর পর ফিরলেন দেশে

লেবাননে ৮ শতাধিক ইসরায়েলি সেনা নিহত

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ১০:২৪:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
  • / 138

দক্ষিণ লেবাননে জিভ এরলিচ নামের ৭১ বছর বয়সী এক গবেষক ও দুই ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এই দুই সৈন্যের মৃত্যুর ফলে গাজা যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত লেবাননে আট শতাধিক ইসরায়েলি সেনার মৃত্যু হলো।

ইসরায়েলি বাহিনী জানায়, ২২ বছর বয়সী এক সেনা দক্ষিণ লেবাননে যুদ্ধ চলাকালীন নিহত হয়েছেন। ওই সেনা ইসরায়েলি ট্যুর গাইড এবং প্রত্নতত্ত্ববিদ জিভ এরলিচের সঙ্গে ছিলো। ৭১ বছর বয়সী এরলিচ একটি প্রত্নতাত্ত্বিক স্থানে কাজ করতে গিয়ে নিহত হন। এরলিচ ও তার সঙ্গে থাকা এক সেনা সদস্য দক্ষিণ লেবাননে গোলানি ব্রিগেডের একটি চিফ অফ স্টাফ কর্নেল ইয়োভ ইয়র্মের নেতৃত্বে ওই এলাকায় প্রবেশ করেছিলেন। তবে ওই এলাকায় আগে থেকেই দুটি হিজবুল্লাহ যোদ্ধা লুকিয়ে ছিল। হিজবুল্লাহ যোদ্ধারা তাদের ওপর গুলি চালায়। এতে জিভ এরলিচ এবং একজন সেনা নিহত হন। এ ঘটনায় গোলানি ব্রিগেডের একজন অফিসার গুরুতর আহত হন। ইসরায়েলি বাহিনী জানিয়েছে, এটি একটি অত্যন্ত গুরুতর ঘটনা, এবং পুরো বিষয়টি তদন্ত করা হচ্ছে।

অন্যদিকে, ২২ বছর বয়সী ইসরায়েলি সার্জেন্ট ইতান বেন আমি দক্ষিণ লেবাননের একটি গ্রামে অভিযান চালানোর সময় মারা যান। ওই সময় ইসরায়েলি কমান্ডোরা একটি ক্ষতিগ্রস্ত ভবনের মধ্য দিয়ে হাঁটছিলেন, যখন ভবনটি ধসে পড়ে এবং তার মৃত্যু হয়। আইডিএফের দাবি, ওই ভবনটি আগে ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং আবহাওয়ার কারণে এটি ধসে পড়েছে। এই ঘটনায় আরেকজন সেনা সদস্য আহত হন এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

লেবাননে ৮ শতাধিক ইসরায়েলি সেনা নিহত

প্রকাশের সময় : ১০:২৪:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪