Dhaka ০৭:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালীগঞ্জে মসজিদ, মন্দির ও গির্জার অনুদানের চিঠি বিতরণ মহেশপুরে ১০ লিটার চোলাই মদসহ মাদক কারবারি গ্রেপ্তার আসামের ভয়াবহ বন্যা : দুর্গতদের পাশে সালমান খান ও আলিয়া ভাট ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী দেশকে এগিয়ে নিতে ১৮ ঘণ্টা কাজ করেন প্রধানমন্ত্রী : মির্জা ফখরুল ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহতদের দেখতে হাসপাতালে জেলা প্রশাসক কালুখালীতে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে কৃষি কর্মকর্তাসহ আহত ৬ কালুখালীতে চায়না দুয়ারী কারখানায় অভিযান, ৫ লাখ টাকার সরঞ্জাম জব্দ

দৌলতদিয়ায় তরুণীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৯:০২:১৮ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪
  • / 243

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে সুমি আক্তার মিতা নামে এক তরুণীকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার দুপুরে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ তার কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করে।

জানা গেছে, মিতা ঢাকা জেলার বাসিন্দা। গত ৭-৮ বছর ধরে যৌনপল্লীর একটি দোতলা বাড়ির কক্ষ ভাড়া নিয়ে বসবাস করতেন।

জানা গেছে, মিতা রোববার রাত ১১টার দিকে ডান্স ফ্লোরে নাচানাচি এবং মদ পান করেন। পরে সেখান থেকে একজন খদ্দের নিয়ে নিজ ঘরে ফিরে যান। সোমবার সকালে অনেক বেলা হয়ে গেলেও তাকে না দেখতে পেয়ে বাড়ির অন্যান্য মেয়েরা মিতার দোতলার কক্ষে যায়। সেখানে তারা মিতার কক্ষের দরজা খোলা দেখতে পান এবং মিতাকে ভেতরে জানালার গ্রিলের সঙ্গে রশি দিয়ে হাত-পা বাঁধা অবস্থায় বিছানায় মৃত দেখতে পান। এ সময় তার গলায় ওড়না পেঁচানো ছিল।

সোমবার বেলা ১১টার দিকে সুমীর বিষয়টি পুলিশকে জানানো হলে রাজবাড়ীর অতিরিক্ত  পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মুকিত সরকার এবং গোয়ালন্দ ঘাট থানার ওসি মো. রাকিবুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে কেন কী কারণে এবং কে-বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনো জানা যায়নি। হত্যার রহস্য উদঘাটন করে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছি। এব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দৌলতদিয়ায় তরুণীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

প্রকাশের সময় : ০৯:০২:১৮ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪