বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘আলু’ বলে খ্যাপানোয় ব্যাট হাতে দর্শক পেটাতে গিয়েছিলেন ইনজামাম, এরপর যা ঘটেছিল হোঁচট খেলেও অপরাজেয় যাত্রার রেকর্ড গড়ল পিএসজি নিজেদের প্রমাণের সুযোগ লুফে নিলেন বিকল্পরা, বার্সেলোনার বড় জয় দুই পেনাল্টি, দুই গোল বাতিল, ১০ জনের ইউনাইটেডের নাটকীয় ড্র গর্ডনের জোড়া গোল, সাবাহর জালে বার্সেলোনার চার হাসান নেওয়াজ: পাকিস্তানের নতুন ভরসা নীলফামারীতে ৯ দফা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, কারখানা বন্ধ ৩ দিন ‘সোহেল ভাইয়ের জীবনের শেষ ছয় দিন একসঙ্গে শুটিং করেছি’ রিয়াল-বার্সার টানাটানিতে বিশ্বকাপ ফাইনাল ‘হাইজ্যাক’ করতে প্রস্তুত মরক্কো ইতালিকে ফিরিয়ে দিতে খারাপ লেগেছিল গার্দিওলার, জানালেন কেন ছিলেন নিরুপায়

ছাটাই কর্মীদের চাকুরী ফিরিয়ে দেওয়ার দাবিতে পল্লী প্রগতি অফিস ঘেরাও

রবিউল হাসান রাজিব, ফরিদপুর
  • প্রকাশের সময় : ০৬:২২:১০ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪
  • / 158

 ফরিদপুরে পল্লী প্রগতি সমিতির নির্বাহী কমিটি বাতিল, অবৈধভাবে বাতিলকৃত সাধারণ সদস্যদের সদস্য পদ পুন:বহাল, জুলুম ও অন্যায় ভাবে বিতাড়িত কর্মকর্তা-কর্মীদের

চাকুরি ফিরিয়ে দেয়ার দাবীতে শহরের আলীপুরে অবস্থিত প্রধান কার্যালয়ের অফিস ঘেরাও কর্মসূচি পালিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে ফরিদপুর শহরের প্রধান কার্যালয়ে কর্মসূচীতে শতাধিক কর্মকর্তা, কর্মচারী, সদস্যরা উপস্থিত থেকে প্রায় ঘন্টাব্যাপী বিভিন্ন প্রতিবাদী শ্লোগান দেন এবং সমিতির দুর্নীতির বিচার দাবীতে ঘেরাও কর্মসূচি পালিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর ছাত্র জনতার অন্যতম সমন্বয়ক সাব্বির আহমেদ, সমিতির সাবেক পরিচালক কুদ্দুস মোল্লা, সাবেক উর্ধতন কর্মকর্তা জুবায়ের স্বপন, সাবেক জোনাল ম্যানেজার ইছাহাক সরদার, সাবেক ম্যানেজার প্রশাসন শ্যামল বিশ্বাস, সাবেক অডিট ম্যানেজার মজিবুর রহমান জামাল, সাবেক মাঠ কর্মকর্তা পাপিয়া আমিন প্রমুখ।

এ সময় স্থানীয় সেনাবাহিনীর একটি দল ও পুলিশের সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তাদের দাবী পুরনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রদান করলে তারা ফিরে যান।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ছাটাই কর্মীদের চাকুরী ফিরিয়ে দেওয়ার দাবিতে পল্লী প্রগতি অফিস ঘেরাও

প্রকাশের সময় : ০৬:২২:১০ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪