বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
ভালোবাসা আর বৈষ্যমের জটিল হিসাব, কী আছে আলোচিত কোরীয় সিনেমায় আর্লিং হলান্ডের নাম কেড়ে নিলেন এক ইলেকট্রিশিয়ান, বিক্রি করেন খেলনা থেকে অন্তর্বাসও কী হচ্ছে মহানায়িকা সুচিত্রা সেনের বাড়িতে ২ উইকেট নেওয়া মোস্তাফিজের দারুণ ফেরায় পেছনে পড়লেন জাম্পা বাপ্পি লাহিড়ীর কত সোনা ছিল, আজকের মূল্য কত, কোথায় সেই গয়না ‘আলু’ বলে খ্যাপানোয় ব্যাট হাতে দর্শক পেটাতে গিয়েছিলেন ইনজামাম, এরপর যা ঘটেছিল হোঁচট খেলেও অপরাজেয় যাত্রার রেকর্ড গড়ল পিএসজি নিজেদের প্রমাণের সুযোগ লুফে নিলেন বিকল্পরা, বার্সেলোনার বড় জয় দুই পেনাল্টি, দুই গোল বাতিল, ১০ জনের ইউনাইটেডের নাটকীয় ড্র গর্ডনের জোড়া গোল, সাবাহর জালে বার্সেলোনার চার

রাজবাড়ীর ৩ স্বাস্থ্য কর্মকর্তাকে রদবদল

আশিক হাসান কালুখালী
  • প্রকাশের সময় : ০৯:২৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪
  • / 360

রাজবাড়ীর পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নবাগত স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে মোহাম্মদ মুক্তাদির আরেফিনকে পদায়ন দিয়ে প্রজ্ঞাপন জারী করেছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এর পক্ষে পরিচালক (প্রশাসন) ডা. মো: হারুন-অর-রশীদ স্বাক্ষরিত ২৫ জুন তারিখের প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

প্রজ্ঞাপনে ৪ জন স্বাস্থ্য কর্মকর্তাকে পদায়ন/বদলী করা হয়েছে। এর মধ্যে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ মুক্তাদির আরেফিনকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলী করা হয়। পাংশা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শারমিন আহমেদ তিথীকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলী করা হয়েছে। গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফারসিম তারাজুম হককে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে বদলী করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল, ফরিদপুর থেকে ডা. মো: ফারুক হোসেনকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে বদলী করা হয়।

পাংশা নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ মুক্তাদির আরেফিন যোগদানের বিষয়ে তিনি বলেন, আমার একটি এম আই আর কনফারেন্স আছে ৩০ জুনের পরে আমি যোগদান করব।

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীর ৩ স্বাস্থ্য কর্মকর্তাকে রদবদল

প্রকাশের সময় : ০৯:২৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪