বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
ভালোবাসা আর বৈষ্যমের জটিল হিসাব, কী আছে আলোচিত কোরীয় সিনেমায় আর্লিং হলান্ডের নাম কেড়ে নিলেন এক ইলেকট্রিশিয়ান, বিক্রি করেন খেলনা থেকে অন্তর্বাসও কী হচ্ছে মহানায়িকা সুচিত্রা সেনের বাড়িতে ২ উইকেট নেওয়া মোস্তাফিজের দারুণ ফেরায় পেছনে পড়লেন জাম্পা বাপ্পি লাহিড়ীর কত সোনা ছিল, আজকের মূল্য কত, কোথায় সেই গয়না ‘আলু’ বলে খ্যাপানোয় ব্যাট হাতে দর্শক পেটাতে গিয়েছিলেন ইনজামাম, এরপর যা ঘটেছিল হোঁচট খেলেও অপরাজেয় যাত্রার রেকর্ড গড়ল পিএসজি নিজেদের প্রমাণের সুযোগ লুফে নিলেন বিকল্পরা, বার্সেলোনার বড় জয় দুই পেনাল্টি, দুই গোল বাতিল, ১০ জনের ইউনাইটেডের নাটকীয় ড্র গর্ডনের জোড়া গোল, সাবাহর জালে বার্সেলোনার চার

হাতুড়ি দিয়ে পিটিয়ে জেলের টাকা ছিনতাইয়ের অভিযোগ

আশিক হাসান কালুখালী
  • প্রকাশের সময় : ০৯:২৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪
  • / 191

রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের কান্তনগর গ্রামের মোঃ শাজাহান মোল্লা নামে এক জেলেকে হাতুড়ি ও দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে আহত করে টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। দিবাগত রাত সাড়ে দশটার দিকে একই গ্রামের পদ্মা নদীর পাড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তারস্ত্রী বাদি হয়ে রাজবাড়ী সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে আহত জেলের স্ত্রী শাহানা বেগম উল্লেখ করেন, আমার স্বামী দীর্ঘদিন ধরে মাছের ব্যবসা করে প্রতিদিনের ন্যায় ঐদিন মাছ কেনার জন্য ৪২ হাজার ৩০০ টাকা নিয়ে বাড়ি থেকে বের হয়ে কান্তনগর কাটাজোলা পদ্মা নদীর ঘাটে যাবার পথে তাকে আটকে লোহার চাপাতী, হাতুরী, ছ্যানদা, লোহার রড সহ বিভিন্ন দেশীয় অস্ত্রসস্ত্র দিয়ে পিটিয়ে আহত করে আমার স্বামীর কাছে থাকা টাকা ছিনিয়ে নিয়ে যায়। এ সময় তার চিৎকার চেঁচামেচিতে স্থানীয়রা এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে  উদ্ধার করে রাজবাড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখারুল আলম প্রধান বলেন, আমি বিষয়টি খোঁজখবর নিয়ে দেখছি, যদি এমন ঘটনা ঘটে থাকে তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

হাতুড়ি দিয়ে পিটিয়ে জেলের টাকা ছিনতাইয়ের অভিযোগ

প্রকাশের সময় : ০৯:২৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪