বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
ভালোবাসা আর বৈষ্যমের জটিল হিসাব, কী আছে আলোচিত কোরীয় সিনেমায় আর্লিং হলান্ডের নাম কেড়ে নিলেন এক ইলেকট্রিশিয়ান, বিক্রি করেন খেলনা থেকে অন্তর্বাসও কী হচ্ছে মহানায়িকা সুচিত্রা সেনের বাড়িতে ২ উইকেট নেওয়া মোস্তাফিজের দারুণ ফেরায় পেছনে পড়লেন জাম্পা বাপ্পি লাহিড়ীর কত সোনা ছিল, আজকের মূল্য কত, কোথায় সেই গয়না ‘আলু’ বলে খ্যাপানোয় ব্যাট হাতে দর্শক পেটাতে গিয়েছিলেন ইনজামাম, এরপর যা ঘটেছিল হোঁচট খেলেও অপরাজেয় যাত্রার রেকর্ড গড়ল পিএসজি নিজেদের প্রমাণের সুযোগ লুফে নিলেন বিকল্পরা, বার্সেলোনার বড় জয় দুই পেনাল্টি, দুই গোল বাতিল, ১০ জনের ইউনাইটেডের নাটকীয় ড্র গর্ডনের জোড়া গোল, সাবাহর জালে বার্সেলোনার চার

বালিয়াকান্দিতে প্রভাষকের বিরুদ্ধে নারীকে মারধরের অভিযোগ

স্টাফ রিপোর্টার 
  • প্রকাশের সময় : ০৯:৩২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪
  • / 167

রাজবাড়ীর বালিয়াকান্দিতে প্রভাষকের বিরুদ্ধে এক বিধবা নারীকে স্টিলের পাইপ দিয়ে বেধড়ক ভাবে মারপিটের অভিযোগ উঠেছে। ঘটনায় মামলায় পুলিশের হাতে গ্রেপ্তার হলেও জামিনে মুক্তি পেয়েছে।

অভিযোগ সুত্রে জানাগেছে, বিগত সাত বছর পূর্বে বালিয়াকান্দি উপজেলার পদমদী গ্রামের মৃত ফৈয়জদ্দীন মন্ডলের ছেলে সালেহ মোহাম্মদ ওয়াজেদ (৫৪) সাথে বালিয়াকান্দি (বাজার সংলগ্ন) মৃত এবিএম সিদ্দিক যৌথ ভাবে বালিয়াকান্দি পেঁয়াজ বাজারে দুই তলা ভবন নির্মাণ করেন। ভবনের ভাড়া লেনদেনকে কেন্দ্র করে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল। এ নিয়ে মাঝেমধ্যেই নির্মানাধীন ভবনে থাকা ভাড়াটিয়াদের সাথে খারাপ আচরণ করে থাকে। যার ফলশ্রুতিতে মীর মশাররফ হোসেন কলেজের প্রভাষক সালেহ মোহাম্মদ ওয়াজেদ (৫৪) বিরুদ্ধে অভিযোগ আসে। নির্মানাধীন ভবনের নিচ তলা দোকান ঘর ছয় বছর যাবৎ তার দখলে রাখে। সালেহ মোহাম্মদ ওয়াজেদের সাথে আলোচনা করে বিল্ডিংয়ের কাজ চলমান অবস্থায় দোকান ঘর ভাড়া দিলে ভাড়াটিয়ার সাথে দুর্ব্যবহার করে দোকান থেকে বের করে দেয়। গত ১৫ জুন দুপুর দেড় টার সময় বিল্ডিংয়ের নিচ তলায় এবিএম সিদ্দিকের স্ত্রী কামরুন্নাহার বিউটি (৩৬) এসে ভাড়াটিয়াদের সাথে দুর্ব্যবহার করার কারণ এবং দোকানঘর বন্ধ রাখার কারণ জানতে চাইলে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। তখন গালিগালাজ করতে নিষেধ করলে বিউটির উপর ক্ষিপ্ত হয়ে অর্তকিতভাবে চুলের মুঠি ধরে এলোপাথারীভাবে কিল, ঘুষি মারতে থাকে। তখন মাটিতে পড়ে গেলে স্টীলের পাইপ দিয়ে এলোপাথারীভাবে শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে মারাত্বক আহত করে। তখন ডাক চিৎকার শুনে বাজারে থাকা উপস্থিত লোকজন ঘটনাস্থলে এগিয়ে আসলে খুন জখমের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে চলে যায়। পরে স্থানীয় লোকজনদের সহযোগিতায় বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করে। এ ব্যাপারে কামরুন্নাহার বিউটি বাদী হয়ে বালিয়াকান্দি থানায় মামলা দায়ের করেন। মামলায় পুলিশ প্রভাষক সালেহ মোহাম্মদ ওয়াজেদকে গ্রেপ্তার করে শুক্রবার রাজবাড়ী আদালতে প্রেরণ করে। আদালত থেকে জামিন নিয়ে বাদীকে মিথ্যা মামলা দায়ের করে হয়রানী ও হত্যার হুমকি-ধামকি দিচ্ছে বলে বাদী অভিযোগ করেছেন।

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে প্রভাষকের বিরুদ্ধে নারীকে মারধরের অভিযোগ

প্রকাশের সময় : ০৯:৩২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪