বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
ভালোবাসা আর বৈষ্যমের জটিল হিসাব, কী আছে আলোচিত কোরীয় সিনেমায় আর্লিং হলান্ডের নাম কেড়ে নিলেন এক ইলেকট্রিশিয়ান, বিক্রি করেন খেলনা থেকে অন্তর্বাসও কী হচ্ছে মহানায়িকা সুচিত্রা সেনের বাড়িতে ২ উইকেট নেওয়া মোস্তাফিজের দারুণ ফেরায় পেছনে পড়লেন জাম্পা বাপ্পি লাহিড়ীর কত সোনা ছিল, আজকের মূল্য কত, কোথায় সেই গয়না ‘আলু’ বলে খ্যাপানোয় ব্যাট হাতে দর্শক পেটাতে গিয়েছিলেন ইনজামাম, এরপর যা ঘটেছিল হোঁচট খেলেও অপরাজেয় যাত্রার রেকর্ড গড়ল পিএসজি নিজেদের প্রমাণের সুযোগ লুফে নিলেন বিকল্পরা, বার্সেলোনার বড় জয় দুই পেনাল্টি, দুই গোল বাতিল, ১০ জনের ইউনাইটেডের নাটকীয় ড্র গর্ডনের জোড়া গোল, সাবাহর জালে বার্সেলোনার চার

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের ২ সমর্থকের মাথা ফাটিয়েছে দুর্বৃত্তরা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:৪৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪
  • / 188

রাজবাড়ীর বালিয়াকান্দিতে নির্বাচনী কর্মীসভায় যাওয়ার পথে আনারস প্রতীকের দুই কর্মীকে হাতুড়িপেটা করে মাথা ফাটিয়ৈছে দুর্বৃত্তরা। শনিবার রাতে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, উপজেলার নবাবপুর ইউনিয়নের তেকাটি গ্রামের ছামাদ মন্ডলের ছেলে সালাম মন্ডল (৫৬) ও একই গ্রামের মৃত কাসেম মন্ডলের ছেলে জাহাঙ্গীর হোসেন (৫০)।

চিকিৎসাধীন সালাম মন্ডল বলেন, উপজেলার সোনাপুর বাজারে সন্ধ্যার পর চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদের নির্বাচনী কর্মীসভা ছিল। সেখানে যাওয়ার পথে দক্ষিণবাড়ী কবরস্থানের কাছে পৌঁছালে ৭-৮ জনের একদল যুবক তাদের ওপর হামলা করে হাতুড়িপেটা করে। স্থানীয়রা তাদের উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে নিয়ে আসে।

চেয়ারম্যান প্রার্থী মো. আবুল কালাম আজাদ বলেন, তিনি ৪ বারের ইউনিয়ন পরিষদ ও রানিং ৩ মেয়াদে উপজেলা পরিষদের চেয়ারম্যান। পরাজয় নিশ্চিত জেনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী সন্ত্রাসী বাহিনী দিয়ে একের পর এক তার কর্মীদের ওপর হামলা চালাচ্ছে এবং ভোটারদের মধ্যে ভীতি সৃষ্টি করছে।

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের ২ সমর্থকের মাথা ফাটিয়েছে দুর্বৃত্তরা

প্রকাশের সময় : ০৬:৪৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪