বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
ভালোবাসা আর বৈষ্যমের জটিল হিসাব, কী আছে আলোচিত কোরীয় সিনেমায় আর্লিং হলান্ডের নাম কেড়ে নিলেন এক ইলেকট্রিশিয়ান, বিক্রি করেন খেলনা থেকে অন্তর্বাসও কী হচ্ছে মহানায়িকা সুচিত্রা সেনের বাড়িতে ২ উইকেট নেওয়া মোস্তাফিজের দারুণ ফেরায় পেছনে পড়লেন জাম্পা বাপ্পি লাহিড়ীর কত সোনা ছিল, আজকের মূল্য কত, কোথায় সেই গয়না ‘আলু’ বলে খ্যাপানোয় ব্যাট হাতে দর্শক পেটাতে গিয়েছিলেন ইনজামাম, এরপর যা ঘটেছিল হোঁচট খেলেও অপরাজেয় যাত্রার রেকর্ড গড়ল পিএসজি নিজেদের প্রমাণের সুযোগ লুফে নিলেন বিকল্পরা, বার্সেলোনার বড় জয় দুই পেনাল্টি, দুই গোল বাতিল, ১০ জনের ইউনাইটেডের নাটকীয় ড্র গর্ডনের জোড়া গোল, সাবাহর জালে বার্সেলোনার চার

শিশু ধর্ষণ : কৃষকের যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৮:৪৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪
  • / 187

রাজবাড়ীতে আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণ মামলায় খালিদ হাসান লিটন (৩৫) নামে এক কৃষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সেই সাথে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ড দিয়েছে।

মঙ্গলবার বিকেলে রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মোঃ সাব্বির ফয়েজ এ রায় দেন। রায়ের সময়  আসামি আদালতে  উপস্থিতি ছিলেন।

দন্ডিত খালিদ হাসান লিটন কালুখালী উপজেলার কুষ্টিয়াডাঙ্গি গ্রামের মোঃ আয়ুব আলী মন্ডলের ছেলে।

মামলার নথি থেকে জানা যায়, গত ২০২৩ সালের ১৯ মার্চ দুপুরে নিজ বাড়ির উঠানে খেলছিলো শিশুটি। সেখান থেকে তাকে ডেকে ঘরে নিয়ে যায় প্রতিবেশি লিটন। ঘরের দরজা বন্ধ করে শিশুটিকে ধর্ষন করে। পরে শিশুটি তার মায়ের কাছে ঘটনাটি জানালে প্রতিবেশিদের সহযোগিতায় লিটনকে আটক করে পুলিশে দেন তারা। এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে কালুখালি থানায় মামলা দায়ের করেন।

রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পিপি এ্যাডভোকেট মোঃ সাইফুল হক বলেন, বিচারক এক বছর দুই মাসের মধ্যে রায় প্রদান করেছে। এ রায়ের মধ্য দিয়ে একটি ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। বিচার প্রার্থী সঠিক বিচার পেয়েছে। এ রায়ে আমরা সন্তুষ্টি প্রকাশ করেছি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শিশু ধর্ষণ : কৃষকের যাবজ্জীবন

প্রকাশের সময় : ০৮:৪৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪