বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
ভালোবাসা আর বৈষ্যমের জটিল হিসাব, কী আছে আলোচিত কোরীয় সিনেমায় আর্লিং হলান্ডের নাম কেড়ে নিলেন এক ইলেকট্রিশিয়ান, বিক্রি করেন খেলনা থেকে অন্তর্বাসও কী হচ্ছে মহানায়িকা সুচিত্রা সেনের বাড়িতে ২ উইকেট নেওয়া মোস্তাফিজের দারুণ ফেরায় পেছনে পড়লেন জাম্পা বাপ্পি লাহিড়ীর কত সোনা ছিল, আজকের মূল্য কত, কোথায় সেই গয়না ‘আলু’ বলে খ্যাপানোয় ব্যাট হাতে দর্শক পেটাতে গিয়েছিলেন ইনজামাম, এরপর যা ঘটেছিল হোঁচট খেলেও অপরাজেয় যাত্রার রেকর্ড গড়ল পিএসজি নিজেদের প্রমাণের সুযোগ লুফে নিলেন বিকল্পরা, বার্সেলোনার বড় জয় দুই পেনাল্টি, দুই গোল বাতিল, ১০ জনের ইউনাইটেডের নাটকীয় ড্র গর্ডনের জোড়া গোল, সাবাহর জালে বার্সেলোনার চার

চোরাই পথে আনা ৪৩৩ ভরি রূপার অলংকার উদ্ধার \ গ্রেপ্তার ১

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৯:০০:৩৮ অপরাহ্ন, শনিবার, ১১ মে ২০২৪
  • / 214

 রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর এলাকায় একটি যাত্রীবাহী বাস থেকে শুক্রবার  ভারত থেকে চোরাই পথে আনা ৪৩৩ ভরি রূপার অলংকারসহ একজনকে গ্রেপ্তার করেছে রাজবাড়ীর ডিবি পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম মীর হালিম হোসেন। সে সাতক্ষীরার কলারোয়া উপজেলার হামিদপুর গ্রামের মীর হাসেম আলীর ছেলে।

রাজবাড়ীর ডিবি ওসি মো. মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে খানখানাপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে ফরিদপুর থেকে দৌলতদিয়াগামী কবির ডিলাক্স নামে একটি লোকাল পরিবহনে তল্লাশী চালানো হয়। হালিম নামে ওই বাসের যাত্রীর দেহ তল্লাশী করলে ২৩৭টি রূপার নূপুর পাওয়া যায়। যার ওজন ৪৩৩ ভরি ১২ আনা তিন রতি। এর আনুমানিক মূল্য প্রায় সাত লাখ টাকা। গ্রেপ্তার হালিম ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে রূপার অলংকার এনে চারটি পার্সের মধ্যে ভরে প্যান্টের নীচে কাপড় দিয়ে অভিনব কায়দায় বেঁধে বিক্রির জন্য ঢাকায় নিয়ে যাচ্ছিল। এ ঘটনায় দি স্পেশাল পাওয়ার অ্যক্ট আইনে মামলা হয়েছে। শনিবার আসামিকে রাজবাড়ীর আদালতে চালান করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

চোরাই পথে আনা ৪৩৩ ভরি রূপার অলংকার উদ্ধার \ গ্রেপ্তার ১

প্রকাশের সময় : ০৯:০০:৩৮ অপরাহ্ন, শনিবার, ১১ মে ২০২৪