গুরুত্বপূর্ণ সংবাদ:
পুলিশ মেমোরিয়াল ডে
জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের শ্রদ্ধা

স্টাফ রিপোর্টার
- প্রকাশের সময় : ০৭:২৭:৫৩ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪
- / 255

রাজবাড়ীতে শনিবার পুলিশ মেমোরিয়াল ডে পালিত হয়েছে। কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে পুলিশ লাইনস ড্রিল শেডে নির্মিত স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন রাজবাড়ীর পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদসহ নিহত পুলিশ সদস্য পরিবারের সদস্যরা।
এ উপলক্ষে এক আলোচনা সভায় রাজবাড়ী পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ পিপিএম এর সভাপতিত্বে বক্তৃতা করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইফতেখারুজ্জামান, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা প্রমুখ। আলোচনা শেষে নিহত ১৫ জন পুলিশ পরিবারের সদস্যদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
Tag :

























