বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
নিজেদের প্রমাণের সুযোগ লুফে নিলেন বিকল্পরা, বার্সেলোনার বড় জয় দুই পেনাল্টি, দুই গোল বাতিল, ১০ জনের ইউনাইটেডের নাটকীয় ড্র গর্ডনের জোড়া গোল, সাবাহর জালে বার্সেলোনার চার হাসান নেওয়াজ: পাকিস্তানের নতুন ভরসা নীলফামারীতে ৯ দফা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, কারখানা বন্ধ ৩ দিন ‘সোহেল ভাইয়ের জীবনের শেষ ছয় দিন একসঙ্গে শুটিং করেছি’ রিয়াল-বার্সার টানাটানিতে বিশ্বকাপ ফাইনাল ‘হাইজ্যাক’ করতে প্রস্তুত মরক্কো ইতালিকে ফিরিয়ে দিতে খারাপ লেগেছিল গার্দিওলার, জানালেন কেন ছিলেন নিরুপায় রানওয়ে, ফ্যাশন, মডেলদের নিয়ে নতুন সিরিজ স্মার্টফোনের দুই ক্যামেরায় একসঙ্গে ছবি ও ভিডিও ধারণের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ
দলিল জালিয়াতি

মায়ের মামলায় কারাগারে ছেলেসহ ৪ জন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৯:২৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩
  • / 202

রাজবাড়ীতে দলিল জালিয়াতির অভিযোগে অশীতিপর বৃদ্ধা মজিরননেছার (৮১) দায়ের করা মামলায় ছেলে মোবারক হোসেনসহ চারজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার মামলার আসামিরা রাজবাড়ী ১ নং আমলী আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থনা করলে  বিচারক সুমন হোসেন জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মজিরননেছা রাজবাড়ী সদর উপজেলার মাটিপাড়া বড়মুরারীপুর গ্রামের মৃত আব্দুল আজিজ শেখের স্ত্রী।

অপর তিন আসামি হলেন জাল দলিলের সাক্ষী রুবেল সরদার, জাল দলিলের সনাক্তকারী আবুল হোসেন শেখ এবং দলিল লেখক ছাত্তার শেখ।

মামলা সূত্রে জানা যায়, মজিরননেছার স্বামীর মৃত্যুর পর একমাত্র ছেলে মোবারক তার তিন সহযোগীর সহযোগিতায় মায়ের জমি জালিয়াতি করে নিজ নামে রেজিস্ট্রি করে নেন। এঘটনায় মজিরননেছা চলতি বছরের ১৪ মার্চ তারিখে রাজবাড়ী ১ নং আমলী আদালতে ছেলে মোবারক হোসেনসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন।

বাদীপক্ষের আইনজীবী তসলিম আহমেদ তপন জানান, মামলা দায়েরের পর সিআইডি তদন্ত করে এর সত্যতা পায়। তদন্ত রিপোর্টের ভিত্তিতে আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারী করেন। রোববার তারা আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থনা করলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তিনি আরও জানান, জমিটি জাল দলিল করে নেওয়ার পর মোবারক তার মাকে ভরণ পোষণ বন্ধ করে দেন। মজিরননেছা কখনও মেয়ের বাড়িতে, কখনও প্রতিবেশীর বাড়িতে, কখনও গাছ তলায় খেয়ে না খেয়ে দিনযাপন করছিলেন। বিষয়টি খুবই অমানবিক।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দলিল জালিয়াতি

মায়ের মামলায় কারাগারে ছেলেসহ ৪ জন

প্রকাশের সময় : ০৯:২৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩