গুরুত্বপূর্ণ সংবাদ:
গোয়ালন্দে হেরোইনসহ গ্রেপ্তার ১
স্টাফ রিপোর্টার
- প্রকাশের সময় : ০৭:৫৭:২১ অপরাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩
- / 197
গোয়ালন্দঘাট থানার পুলিশ শনিবার বিকেলে গোয়ালন্দ উপজেলার বাংলাদেশ হ্যাচারিজ এর সামনে থেকে ১০ গ্রাম হেরোইনসহ পলাশ ব্যাপারী নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। সে ফরিদপুর জেলার মাতুবর ডাঙ্গি গ্রামের রফিকুল ইসলাম ব্যাপারীর ছেলে।
গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, গোয়ালন্দঘাট থানা পুলিশ থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা কালে দৌলতদিয়া বাংলাদেশ হ্যাচারী এর সামনে ঢাকা- খুলনা মহাসড়কের উপর চেকপোষ্ট বসিয়ে মাহেন্দ্র এর যাত্রীবেশী মাদক ব্যবসায়ী পলাশ বেপারী (৩৪) কে ১০ গ্রাম হেরোইন সহ গ্রেফতার করা হয়। মাদক ব্যবসায়ী মোঃ পলাশ বেপারী (৩৪) এর বিরুদ্ধে পূর্বের আরো ১ টি মাদক মামলা রয়েছে। আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে। উদ্ধারকৃত মাদকের দাম এক লাখ টাকা।
মাদক ও অপরাধের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ সব সময় সোচ্চার রয়েছে বলে জানান তিনি।
Tag :


























