Dhaka ০৫:১৪ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ঝিনাইদহে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের গণমিছিল ও সমাবেশ ড. ইউনূস নির্বাচন চাননি, আদায় করে নেয়া হয়েছে: রাশেদ খাঁন আমার মাথা অন্যের শরীরে বসিয়ে অশ্লীল ভিডিও বানানো হয়েছে: এমপি নাসের রহমান অক্টোবরের মধ্যে প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের যোগদান: মন্ত্রণালয় বৃষ্টিভেজা রাতে গৃহবধূর প্রেশার মাপতে গিয়ে বিপাকে গ্রাম্য চিকিৎসক তারা জিয়া ব্যবসা করতে পারলে, জুলাই ব্যবসা করতে অসুবিধা কোথায়: মাহমুদা মিতু মস্তিষ্কের অর্ধেক অপসারণের পরও স্বাভাবিক জীবনে ফিরেছিলেন ক্রিস্টিনা খুবি ক্যাফেটেরিয়ার খাবারে টিকটিকি, ম্যানেজার বললেন ‘গলে যাওয়ার কথা ছিল’ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বালিয়াকান্দিতে জামায়াতের বিক্ষোভ স্ত্রীর জন্য কবর খুঁড়তে গিয়ে পাওয়া গেল ২৪ বছর আগে স্বামীর অক্ষত লাশ

বালিয়াকান্দিতে ভ্যান-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু

এস,এম রাহাত হোসেন ফারুক, বালিয়াকান্দি
  • প্রকাশের সময় : ০১:২১:৪০ অপরাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩
  • / 220

 রাজবাড়ীর বালিয়াকান্দিতে ভ্যান-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে সাব্বির (২০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সে বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নর স্বর্পবেতেঙ্গা গ্রামের শফিউদ্দিনের ছেলে। এসময় মোটরসাইকেল আরোহী আকিদুল ইসলাম ও ভ্যানের যাত্রী বিল্লাল শেখ আহত হয়েছে।

শুক্রবার বিকেল সাড়ে ৩টার সময় বালিয়াকান্দি উপজেলার রসুলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে এ দুঘর্টনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের সোনাপুর বাজার থেকে ৩জন যাত্রী নিয়ে ভ্যান চালক বালিয়াকান্দির দিকে আসার পথে বালিয়াকান্দি থেকে সোনাপুরগামী দ্রুত গতির মোটরসাইকেল রসুলপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী

সাব্বির, আকিদুল ও ভ্যানের যাত্রী বিল্লাল শেখ আহত হয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাব্বিরকে মৃত ঘোষণা করে। আহত আকিদুলকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ও বিল্লাল শেখকে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বালিয়াকান্দি হাসপাতালের মেডিকেল অফিসার জান্নাতুল ফেরদৌসী বলেন, হাসপাতালে আনার আগেই সাব্বিরের মৃত্যু হয়েছে। আহত একজনকে ফরিদপুর ও অপরজন বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বালিয়াকান্দি থানার ওসি আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে ভ্যান-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু

প্রকাশের সময় : ০১:২১:৪০ অপরাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩