মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

জেলা স্কাউটস এর উদ্যোগে মাল্টিপারপাস কর্মশালা

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৯:৩২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩
  • / 234

রাজবাড়ী জেলা স্কাউটস এর উদ্যোগে জেলা মাল্টিপারপাস কর্মশালা বৃহস্পতিবার দিনব্যাপী রাজবাড়ী জেলা স্কাউটস ভবনে অনুষ্ঠিত হয়েছে। সকালে প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও বাংলাদেশ স্কাউটস রাজবাড়ী জেলা শাখার কমিশনার সূবর্ণা রানী সাহা।

কর্মশালায় সভাপতিত্ব করেন রাজবাড়ী জেলা স্কাউটস এর সম্পাদক সৈয়দ সিদ্দিকুর রহমান। বক্তৃতা করেন বাংলাদেশ স্কাউটস ফরিদপুর অঞ্চলের উপ পরিচালক শামীমুল ইসলাম, রাজবাড়ীর সহকারী জেলা শিক্ষা অফিসার ও সহকারী কমিশনার শামসুন্নাহার চৌধুরী, রাজবাড়ী অংকুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও সহকারী কমিশনার নাইয়ার সুলতানা, ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী কমিশনার ইকবাল হোসেন, সদর উপজেলা স্কাউটস এর সম্পাদক সিরাজউদ্দিন বিশ^াস প্রমুখ।
দিনব্যাপী এ কর্মশালায় উপজেলা সম্পাদক, উপজেলা কমিশনার, স্কাউটস ও কাব লিডারসহ ৩৫ জন অংশগ্রহণ করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জেলা স্কাউটস এর উদ্যোগে মাল্টিপারপাস কর্মশালা

প্রকাশের সময় : ০৯:৩২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩