গুরুত্বপূর্ণ সংবাদ:
কালুখালীতে ১৪শ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
- প্রকাশের সময় : ০৬:৪৭:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩
- / 213

রাজবাড়ীর কালুখালী উপজেলার সোনাপুর শমসের মার্কেটের সামনে থেকে বুধবার রাতে ১৪শ পিচ ইয়াবা ট্যাবলেটসহ সাকিব মন্ডল নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে কালুখালী থানার পুলিশ। সে বালিয়াকান্দি উপজেলার বিল পাকুরিয়া গ্রামের সাহেব আলী মন্ডলের ছেলে। সে মোটর গ্যারেজের ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে বলে জানা গেছে।
কালুখালী থানার ওসি প্রাণবন্ধু চন্দ্র বিশ^াস জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে ইয়াবাসহ হাতেনাতে সাকিব মন্ডলকে গ্রেপ্তার করা হয়। সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী। এব্যাপারে মাদক আইনে মামলা দায়েরের পর আসামিকে রাজবাড়ীর আদালতে চালান করা হয়েছে।
Tag :























