রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
টেন্ডুলকার, ইনজামাম, আফ্রিদি থেকে ডু প্লেসি: বল টেম্পারিংয়ে কী শাস্তি হয়েছিল তাঁদের টাকার জন্যই বার্সেলোনা ছেড়েছিলেন রোনালদো সূর্যবংশী আগুন, একেবারে আগুন: পাকিস্তানের সাবেক ওপেনার ইউপি নির্বাচন সুষ্ঠু করতে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি কম বয়সী নায়িকার সঙ্গে রোমান্স দৃশ্যে বিব্রত ‘কিং অব রোমান্স’ শাহরুখ সমালোচনার মুখেই আগেভাগে অবসরের সিদ্ধান্ত নিলেন মুশফিক, ধারণা হাবিবুলের মুশফিকের রঙচটা ক্যাপ মূল্যস্ফীতি কমিয়ে ৬ শতাংশের কাছাকাছি নামানোর লক্ষ্য সরকারের : অর্থমন্ত্রী বাবার উদ্‌যাপন ছেলেরও, রোনালদোর ‘এম’ নাচলেন জুনিয়রও ব্রাজিলকে কেন বিশ্বকাপ জিততে দেখছেন না রোনালদো?
নুরে আলম সিদ্দিকী হকের নেতৃত্বে

রাজবাড়ীতে কৃষকের ধান কেটে দিলেন কৃষকলীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:৩৪:২২ অপরাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩
  • / 369

রাজবাড়ী সদর উপজেলার বাণিবহ ইউনিয়নের বাণিবহ গ্রামের কৃষক দুলাল পাটোয়ারীর এক একর জমিন ধান কেটে দিয়েছেন কেন্দ্রীয় ও স্থানীয় কৃষকলীগের নেতাকর্মীরা। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কৃষকলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল ইসলাম বাদশা, রাজবাড়ী জেলা কৃষক লীগের আহŸায়ক আবু বক্কার খান, সদর উপজেলা কৃষক লীগের সভাপতি আল মামুন আরজু, বাণিবহ কৃষক লীগের নেতৃবৃন্দসহ প্রায় ৩০ জন নেতাকর্মী এ ধানকাটায় অংশ নেন।

কৃষকলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হক সাংবাদিকদের বলেন, প্রচন্ড দাবদাহে কৃষকরা ধান কাটতে পারছেন না। শ্রমিকেরও সংংকট রয়েছে। সময় মতো ধান কেটে ঘরে তুলতে না পারলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে। এমতাবস্থায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কৃষকলীগ সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে কৃষকদের ধান কেটে দিচ্ছেন। যতদিন এ অবস্থা থাকবে ততদিন তারা কৃষকের ধান কেটে দিতে সহায়তা করবেন। এছাড়া কৃষকদের আর্থিক সহায়তার ব্যবস্থাও তারা করবেন।

কৃষক দুলাল পাটোয়ারি জানান, শ্রমিক সংকটে ধান কাটতে পারছিলেন। দুঃসময়ে কৃষক লীগ পাশে দাঁড়িয়েছে। এজন্য তিনি খুবই সন্তুষ্ট।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নুরে আলম সিদ্দিকী হকের নেতৃত্বে

রাজবাড়ীতে কৃষকের ধান কেটে দিলেন কৃষকলীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা

প্রকাশের সময় : ০৬:৩৪:২২ অপরাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩