Dhaka ০৩:২৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কিলোমিটার প্রতি ২৩ পয়সা বাড়ল লঞ্চ ভাড়া, সর্বনিম্ন ভাড়া ৩৫ টাকা এশিয়ান গেমসে পদকহীন বাংলাদেশ, ব্যাটিং ব্যর্থতায় প্রশ্নের মুখে নারী ক্রিকেট রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন মান্দায় অবৈধ ইটভাটায় অভিযান, এক লাখ টাকা জরিমানা সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিক নয় প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে পদায়ন আদেশ জারির নির্দেশ ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান জান্নাতে স্বামী যেন হুর না পান সেজন্য দোয়া করা যাবে? আজ পৃথিবীর দিন-রাত সমান, কেন এমন হয় জানলে অবাক হবেন এনবিআরের সাবেক চেয়ারম্যানসহ দুজনের ২৫ ব্যাংক হিসাব অবরুদ্ধ

পাংশায় নিখোঁজের ২ দিন পর প্রতিবন্ধী কিশোরের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৯:৩৩:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৫ মার্চ ২০২৩
  • / 258

 নিখোঁজের দুই দিন পর শুক্রবার রাত আটটার দিকে রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের পদ্মার চর থেকে আফজাল খা নামে প্রতিবন্ধী কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। সে কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের গঙ্গানন্দপুর গ্রামের কাশেম খার ছেলে।

মৃত আফজালের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আফজাল মানসিক প্রতিবন্ধী ছিল। গত ২২ মার্চ বাড়ি থেকে কাউকে কিছু না বলে চলে যায়। এরপর থেকে সে নিখোঁজ। শুক্রবার সন্ধ্যার দিকে হাবাসপুর চরে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ রাত আটটার দিকে ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে।

পাংশা থানার ওসি মাসুদুর রহমান জানান, মৃত কিশোরের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তার লাশ ময়নাতদন্তের জন্য শনিবার রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশায় নিখোঁজের ২ দিন পর প্রতিবন্ধী কিশোরের মরদেহ উদ্ধার

প্রকাশের সময় : ০৯:৩৩:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৫ মার্চ ২০২৩