Dhaka ০৫:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বৈদেশিক ঋণ এখন জাতির ওপর বোঝা হয়ে দাঁড়িয়েছে: প্রধানমন্ত্রী বাঁশের বেড়ায় বন্ধ শিক্ষার্থীদের চলাচলের রাস্তা, ভোগান্তিতে হাজারো মানুষ ব্যাংক হিসাব খুলতে টিআইএন লাগবে না নওগাঁয় যানজট নিরসনে পরিবহন মালিক-শ্রমিক নেতাদের সঙ্গে এসপির মতবিনিময় নতুন পে-স্কেল দুই ধাপে বাস্তবায়নের পরিকল্পনা, ১ জুলাই থেকে কার্যকর হতে পারে মূল বেতন কালীগঞ্জ পৌরসভার ৫১ কোটি টাকার বাজেট ঘোষণা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বালিয়াকান্দি সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বৃক্ষরোপণ কর্মসূচি ভেনেজুয়েলার পাশে নেইমার নওগাঁ সীমান্তে বিজিবির অভিযানে ১৪৩ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার সোনার দাম ভরিতে কমলো ৩ হাজার ২৬৬ টাকা

পাংশায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:২৬:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৩
  • / 259

রাজবাড়ীর পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের নিভাএনায়েতপুর গ্রামে বসতঘর থেকে মুসলিমা খাতুন নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পাংশা থানার পুলিশ। বৃহস্পতিবার রাত ১ টার দিকে এ ঘটনা ঘটে। সে একই গ্রামের রিপন সরদারের স্ত্রী। ঘটনার পর থেকে স্বামী  রিপন সরদার পলাতক রয়েছে।

তসলিমার শাশুড়ি মনোয়ারা খাতুন জানান, বৃহস্পতিবার রাত ১০ টার দিকে তার পুত্রবধূকে ঘরে না পেয়ে  খোঁজাখুঁজি করতে থাকেন। খুঁজে না পাওয়ায় বাড়ি ফিরে আসেন। পরে তার মেঝ ছেলে মফিজের ঘরের দরজা ভেতর থেকে লাগানো দেখে সন্দেহ হয়। কারণ মফিজ ও তার স্ত্রী বাড়িতে ছিলনা। দরজা ধাক্কিয়ে ডাকাডাকি করলেও ভেতর থেকে সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশি জামিন খাকে সাথে নিয়ে পাশের কক্ষ থেকে উপরে উঠে দেখেন তাসলিমা গলায় ওড়না পেঁচিয়ে ঘরের আড়ার সাথে ঝুলে আছে।

পাংশা মডেল থানার এসআই কামাল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ বৃহস্পতিবার দিবাগত রাত ১ টার দিকে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। শুক্রবার ময়নাতদন্তের জন্য লাশ রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশের সময় : ০৬:২৬:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৩