Dhaka ০৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কিলোমিটার প্রতি ২৩ পয়সা বাড়ল লঞ্চ ভাড়া, সর্বনিম্ন ভাড়া ৩৫ টাকা এশিয়ান গেমসে পদকহীন বাংলাদেশ, ব্যাটিং ব্যর্থতায় প্রশ্নের মুখে নারী ক্রিকেট রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন মান্দায় অবৈধ ইটভাটায় অভিযান, এক লাখ টাকা জরিমানা সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিক নয় প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে পদায়ন আদেশ জারির নির্দেশ ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান জান্নাতে স্বামী যেন হুর না পান সেজন্য দোয়া করা যাবে? আজ পৃথিবীর দিন-রাত সমান, কেন এমন হয় জানলে অবাক হবেন এনবিআরের সাবেক চেয়ারম্যানসহ দুজনের ২৫ ব্যাংক হিসাব অবরুদ্ধ
বাবার ভ্যান নিয়ে বেরিয়েছিল শিশু

২ দিন পর মিলল হাত-পা বাঁধা লাশ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৯:০৯:২৫ অপরাহ্ন, সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৩
  • / 300

বাবার ভ্যান নিয়ে শখের বশে ঘুরতে বেরিয়েছিল শিশু আকাশ মোল্লা(১০)। এরপর থেকে সে নিখোঁজ। দুইদিন পর মঙ্গলবার সকালে বাড়ি থেকে চার কিলোমিটার দূরে একটি ভুট্টা ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করেছে পাংশা থানার পুলিশ। এ ঘটনা ঘটেছে রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের পদ্মারচর এলাকায়। নিহত আকাশ একই উপজেলার যশাই ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের নাসির মোল্লার ছেলে। সেনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল সে। ছেলের শোকে মুহ্যমান বাবা নাসির মোল্লা ও মা সানজিদা বেগম প্রচন্ড অসুস্থ হয়ে পড়েছেন। তাদেরকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান। পুলিশের ধারণা ভ্যানটি ছিনতাইয়ের জন্য তাকে খুন করা হতে পারে।

নিহতের পারিবারিক সূত্র জানায়, নিহত আকাশ মোল্লা তার বাবা-মাসহ বাহাদুরপুর ইউনিয়নের সেনগ্রামে নানা বাড়িতে বসবাস করে। গত শনিবার নাসির মোল্লা তার ব্যাটারীচালিত ভ্যানটি বাড়িতে রেখে মাঠে ঘাস কাটতে যান। ওই সময় আকাশ বাবার ভ্যান নিয়ে ঘুরতে যায়। রাতে বাড়ি না ফেরায় আকাশের বাবা নাসির মোল্লা পাংশা থানায় জিডি করেন। মঙ্গলবার সকালে বাড়ি থেকে চার কিলোমিটার দূরে একটি ভুট্টা ক্ষেতে আকাশ মোল্লার হাত-পা বাঁধা লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

নিহতের মামা মো. সূর্য মোল্লা জানান, তার ভাগ্নের মৃত্যুতে বোন ও দুলাভাই প্রচন্ড আঘাত পেয়েছেন। কাঁদতে কাঁদতে তারা অসুস্থ হয়ে পড়েছেন। তাদেরকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পাংশা থানার ওসি মাসুদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত শিশুর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, অটোভ্যানটি ছিনতাইয়ের উদ্দেশ্যে শ^াসরোধে তাকে হত্যা করা হয়েছে। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বাবার ভ্যান নিয়ে বেরিয়েছিল শিশু

২ দিন পর মিলল হাত-পা বাঁধা লাশ

প্রকাশের সময় : ০৯:০৯:২৫ অপরাহ্ন, সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৩