গুরুত্বপূর্ণ সংবাদ:
রাজবাড়ীতে বাস চাপায় নৈশ প্রহরী নিহত

স্টাফ রিপোর্টার
- প্রকাশের সময় : ০৯:০১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০২৩
- / 294

দৌলতদিয়া-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার তালতলা নামক স্থানে বাসচাপায় আফজাল হোসেন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের বাসিন্দা আফজাল হোসেন তালতলা এলাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানের নৈশ প্রহরী ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, বাইসাইকেল চালিয়ে রাস্তা পার হওয়ার সময় কুষ্টিয়া থেকে রাজবাড়ীগামী দ্রæতগতির একটি লোকাল বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
গান্ধীমারা হাইওয়ে থানার ওসি আসাদুজ্জামান জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার জন্য দায়ী বাস আটক করলেও চালক ও হেলপার পলাতক রয়েছে। এব্যাপারে রাজবাড়ী সদর থানায় মামলা হয়েছে।
Tag :
























