সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
এক দৌড়েই রাফিনিয়া দেখালেন, কেন তিনি বার্সেলোনার অধিনায়ক সব বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত সময়ে ভর্তি পরীক্ষায় বাধা নেই এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে যেভাবে বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম কালুখালীর সাবেক প্রধান শিক্ষক আমজাদ হোসেনের মৃত্যু টসে বিভ্রান্তি, রানা–মুকিমের উত্তেজনা: ভারত–পাকিস্তান ম্যাচে যত কাণ্ড শাহরুখকে চুপ করতে বলেছিলেন অনন্ত আম্বানি? ভিডিও ঘিরে আলোচনা ঘরের আয়তন অনুযায়ী টিভির পর্দা কত বড় হওয়া উচিত ‘শুধু কেপটাউন নয়, ডারবানেও বল বিকৃতি হয়েছিল’, ডি ভিলিয়ার্সের দাবি ‘ভীষণ কষ্ট হচ্ছে’, অভিষেকেই চার গোল খেয়ে পচেত্তিনো

অসময়ে চলে গেলেন সাংবাদিক সুশীল কুমার দাস

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৯:০২:০৭ অপরাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩
  • / 240

অসময়ে না ফেরার দেশে চলে গেলেন রাজবাড়ীর সাংবাদিক সুশীল কুমার দাস। রোববার দুপুর একটার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোক গমন করেন তিনি। তার বয়স হয়েছিল ৪১ বছর। রাজবাড়ী শহরের পাবলিক হেলথ এলাকার বাসিন্দা সুশীল স্থানীয় দৈনিক মাতৃকণ্ঠ পত্রিকায় সিনিয়র স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। মৃত্যুকালে তিনি বাবা, মা, এক ছেলে , আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

সুশীল দাসের পারিবারিক সূত্র জানায়, শনিবার ভোরে হৃদরোগে আক্রান্ত হলে তাকে প্রথমে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। ওইদিন বিকেলে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রোববার দুপুর একটার দিকে তিনি মারা যান। তার মৃত্যুতে রাজবাড়ীর সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। রাজবাড়ী জেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি করিম ইসহাক, সাধারণ সম্পাদক সৌমিত্র শীল চন্দন শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

রোববার রাতে রাজবাড়ী পৌর মহাশ্মশানে তার অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

অসময়ে চলে গেলেন সাংবাদিক সুশীল কুমার দাস

প্রকাশের সময় : ০৯:০২:০৭ অপরাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩