ভালোবাসা—— ডাঃ সুনীল কুমার বিশ্বাস

- প্রকাশের সময় : ০৯:২৬:২৩ অপরাহ্ন, শনিবার, ১৪ জানুয়ারী ২০২৩
- / 211

পৃথিবীর সবচেয়ে প্রিয় সবচেয়ে মধুর ও কাঙ্ক্ষিত বিষয়টির নাম ভালোবাসা, ভালোবাসা হলো একটি মানবিক অনুভূতি এবং আবেগকেন্দ্রিক সার্বজনীন ভাষা। বিনা ভালোবাসা কবে কার পূরণ হয়েছে আশা? মানব মনের নিঃস্বার্থ সুন্দর মানবিক অনুভূতি হোল ভালোবাসা। ভালোবাসা এমনই যে কখনো হয়না মলিন -হয়না পুরাতন সারাজীবন থাকে অক্ষয় অমর, ভালোবাসার চেয়ে আর তো কিছু নেই দামী,সত্য ও সুন্দর। যার হৃদয়ে আছে নিঃস্বার্থ ও নিষ্কলুষ ভালোবাসা সে ভালোবাসা হয় মধুর, আর যার হৃদয়ে নেইকো ভালোবাসা নেইকো মায়া ও মমতা সে অতি পামর। ভালোবাসার চেয়ে আর তো কিছু নেই পবিত্র মধুর ও ভালো, ভালোবাসাই পারে দূর করতে জগৎ সংসার হতে কুৎসিত আর কালো। ভালোবাসাকে সুন্দর আর সুস্থ রাখিতে করতে হবে তার সেবা আর লালন পালন, ভালোবাসাকে স্থায়ী ও সুদৃঢ় করতে হলে-করতে হবে তার যথাযথ পরিচর্যা ও প্রতিপালন। ভালোবাসাই জগৎ সংসার হতে দূর করতে পারে অশান্তি ও যুদ্ধবিগ্রহ, ভালোবাসাই পারে জগতে শান্তি আনতে পারে -যদি থাকে আন্তরিক আগ্রহ। কারো প্রতি অবুঝ আন্তরিক টান ও কাছে পাবার দূর্বার আকর্ষনই ভালোবাসা, আবার কেউবা বলেন একে অন্যকে সমর্পণ করার নামই হচ্ছে প্রকৃত ভালোবাসা। শুধুমাত্র প্রনয় থেকে ভালোবাসা হয় নয়কো এমন, ঈশ্বরকে ভালোবাসতে হলে নিজেকে সম্পূর্ণরূপে করতে হবে নিবেদন। দুইজন বিপরীত লিঙ্গের মানুষের মধ্যে প্রনয় কিংবা সম্পর্কই শুধু নয়কো ভালোবাসা, আবার স্বামী স্ত্রী, মা বাবা, সন্তান, ভাইবোন সহ পরিবারের সকলের মধ্যে মধুর সম্পর্ক থাকাই ভালোবাসা। মানঅভিমান বিরহ দুঃখ আবেগ হাসি কান্না মনুষ্যত্ব বিশ্বাস চোখের জল দীর্ঘশ্বাস এগুলো হলো ভালোবাসার অলংকার, এগুলো না থাকলে মানুষ হয়ে যায় এক পাষন্ড বর্বর। প্রকৃত ভালোবাসায় থাকে না কোন কলুষিতা কাম ক্রোধ ও পন্কিলতা, তাদের ভালোবাসা ইতিহাস সাহিত্য কাব্য সঙ্গীতে পেয়েছে অমরতা। ভালোবাসা নিয়ে মানুষের কতো যে আছে অব্যক্ত ব্যথা, ভালোবাসা দিয়েই মানুষ রচনা করেছে কাব্য ও অম্লমধুর গাঁথা। ভালো ভালোবাসা এমনই যে চুরি করতে পারে না তস্কর, তাইতো যুগ যুগ ধরে হয়ে আছে অমর। ভালোবাসা চোখে যায় না দেখা শুধু করা যায় অনুভব, ভালোবাসা এমনই অন্ধ যে মানে না মানা-কখনো হয়না পরাভব। দেশমাতাকে ভালোবাসা মানুষের অন্যতম প্রধান গুন, যে দেশমাতাকে যে ভালোবাসে না সে যে অধম এক অতিশয় হীন। এই দেশমাতাকে ভালোবেসে কত সন্তান হয়েছেন বরণীয়, আজও তারা আছেন মানুষের অন্তরেে হয়ে আছেন চিরস্মরণীয়। ১৩/০১/২০২৩ রাজবাড়ী
























