Dhaka ০৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
গাজী সালাউদ্দিন তানভীরের জামিন নামঞ্জুর ঢাকায় লিথুয়ানিয়ার ভিসা সেন্টার খোলার অনুরোধ পররাষ্ট্র উপদেষ্টার বাংলাদেশ প্রাক্তন সৈনিক সংস্থার বার্ষিক সভা অনুষ্ঠিত শতভাগ জিপিএ-৫ পাওয়া কাদির মোল্লা স্কুলকে শিক্ষা বোর্ডের শোকজ ২৬ দিন ধরে বন্ধ সরকারি বিদ্যুৎকেন্দ্র, পরিচালক বললেন ‘ড. ইউনূসের দোষ’ ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় যেকোনো দিন শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে আইনি প্রক্রিয়া চলছে : চিফ প্রসিকিউটর প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান পাংশা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সোশ্যাল মিডিয়ার লাইক-ভিউয়ের নেশায় উল্টো পথে গাড়ি, প্রাণ গেল ৫ কিশোরের

রাজবাড়ী-ঢাকা রুটে পদ্মা সেতু হয়ে বিআরটিসি বাস চালুর দাবি

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:০৬:৪২ অপরাহ্ন, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২
  • / 783

জনতার আদালত অনলাইন ।।

রাজবাড়ী-ঢাকা রুটে পদ্মা সেতু হয়ে বিআরটিসি বাস চালুর দাবি জানিয়েছে রাজবাড়ীর ১৫টি সামাজিক সাংস্কৃতিক সংগঠন।

এ দাবিতে সোমবার সংগঠনগুলোর পক্ষ থেকে গণস্বাক্ষর সম্বলিত একটি আবেদন রাজবাড়ীর জেলা প্রশাসকের কাছে প্রদান করা হয়।

আবেদনে উল্লেখ করা হয়, গত ২৫ জুন তারিখে মাওয়া-জাজিরা প্রান্তে স্বপ্নের পদ্মা সেতুর শুভ উদ্বোধন হয়েছে। এরই মধ্য দিয়ে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলাসহ অন্যান্য জেলার সাথে যোগাযোগের এক নতুন দিগন্ত সৃষ্টি হয়েছে। কিন্তু এখন পর্যন্ত রাজবাড়ী জেলা থেকে কোনো পরিবহন সরাসরি পদ্মা সেতু হয়ে ঢাকায় যাচ্ছে না।  যেকারণে রাজবাড়ী-ঢাকা-রাজবাড়ী সহজ যাতায়াত থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ। রাজবাড়ী-ঢাকা-রাজবাড়ী বিআরটিসি বাস চালু করা হলে সাধারণ মানুষের যাতায়াত অনেক সহজ হতো এবং  অনেকেই এর সুফল ভোগ করতো।

জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন প্রদানকালে উপস্থিত ছিলেন বিজ্ঞান চেতনার আহŸায়ক মহিতুজ্জামান বেলাল, রাজবাড়ী সাহিত্য পরিষদের সভাপতি খোকন মাহমুদ, রাজবাড়ী জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৌমিত্র শীল চন্দন, রাজবাড়ী সুহৃদ সমাবেশের উপদেষ্টা পাপুন সালেহীন, রাজবাড়ী ডিবেট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন, রাজবাড়ী ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি আব্দুল হালিম বাবু প্রমুখ।

জেলা প্রশাসক আবু কায়সার খান এসময় রাজবাড়ী-ঢাকা রুটে বিআরটিসি বাস চালুর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাাথে কথা বলবেন বলে জানান।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ী-ঢাকা রুটে পদ্মা সেতু হয়ে বিআরটিসি বাস চালুর দাবি

প্রকাশের সময় : ০৬:০৬:৪২ অপরাহ্ন, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২