বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

রাজবাড়ীতে ৬ কেজি গাঁজাসহ আটক ৩

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:৩১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২
  • / 304

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর ডিবি পুলিশ বৃহস্পতিবার সন্ধ্যায় পৃথক দুটি অভিযান চালিয়ে ছয় কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার হাকিমপুর গ্রামের তৈয়ব আলী মোল্লার ছেলে আব্দুল ওহাব মোল্লা, কোবাদ বিশ^াসের ছেলে ফারুক বিশ^াস ও কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার মহেশকুন্ডু এলাকার নজরুল ইসলামের ছেলে নাজমুল হাসান।

রাজবাড়ী ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পাংশা উপজেলার শান্তিরখোলা গ্রামের গড়াই নদীর পাড় থেকে দুই কেজি গাঁজাসহ ওহাব ও ফারুককে এবং রাজবাড়ী সদর উপজেলার বাগমারা এলাকা থেকে চার কেজি গাঁজাসহ নাজমুলকে গ্রেপ্তার করা হয়। এব্যাপারে সংশ্লিষ্ট থানায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে ৬ কেজি গাঁজাসহ আটক ৩

প্রকাশের সময় : ০৮:৩১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২