রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘নারীদের খেলাধুলায় বড় বাধা মানসিকতা’ মুশফিকুর রহিম: কানটুপি পরা সেই কিশোর থেকে টেস্টের অনুপ্রেরণা বেলিংহ্যামের লাল কার্ড, আলাভেসের কাছে হারল রিয়াল এআইয়ের কারণে এনক্রিপশন প্রযুক্তির নিরপত্তা কি অকার্যকর হয়ে যাচ্ছে ‘তোকে ঢাকা শহরের যেখানেই পাব, গুলি করব’—কায়সারের ধাওয়ায় প্রাণভয় ছোট মুন্নার রিয়ালের হারে লাল কার্ড বেলিংহামের, ১০৫ বছরে দ্বিতীয় জয় আলাভেসের টেন্ডুলকার, ইনজামাম, আফ্রিদি থেকে ডু প্লেসি: বল টেম্পারিংয়ে কী শাস্তি হয়েছিল তাঁদের টাকার জন্যই বার্সেলোনা ছেড়েছিলেন রোনালদো সূর্যবংশী আগুন, একেবারে আগুন: পাকিস্তানের সাবেক ওপেনার ইউপি নির্বাচন সুষ্ঠু করতে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি

র‌্যাবের অভিযান: বিপুল পরিমান ফেন্সিডিল ও ইয়াবাসহ আটক ৪

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:০৪:৫০ অপরাহ্ন, শনিবার, ৬ নভেম্বর ২০২১
  • / 269

জনতার আদালত অনলাইন ॥ র‍্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প কুষ্টিয়া জেলার সদর থানা এবং ফরিদপুর জেলার নগরকান্দা থানায় পৃথক দুটি অভিযান চালিয়ে বিপুল পরিমান ইয়াবা, ফেন্সিডিল এবং গাঁজাসহ ০৪ মাদক ব্যবসায়ী আটক করেছে।

র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্প এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়,  গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে জানতে পারে যে, কতিপয় ব্যক্তি পেটের ভিতর করে বিশেষ কৌশলে ইয়াবা ট্যাবলেট এর একটি চালান নিয়ে ফরিদপুর-গোপালগঞ্জ গামী মহাসড়ক ব্যবহার করে মাইক্রো যোগে গোপালগঞ্জ জেলার উদ্দেশ্যে রওনা করেছে। উক্ত সংবাদ অবহিত হওয়ার পর কোম্পানী অধিনায়ক এবং স্কোয়াড অধিনায়ক এর নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক দল  ফরিদপুর জেলার নগরকান্দা থানাধীন জয় বাংলা মোড় এলাকায় ফরিদপুর-গোপালগঞ্জ গামী মহাসড়কের উপর অস্থায়ী চেকপোস্ট স্থাপন করত অভিযান পরিচালনা করে ০১। মোঃ মারুফ হোসেন (২৪), পিতা-মোঃ জাকির হোসেন, সাং-উত্তর নামাজপুর, ০২। মোঃ ফিরোজ ফকির (৩৫), পিতা-আহম্মদ আলী ফকির, সাং-হরিণা গাজীপুর, উভয় থানা-পিরোজপুর সদর, জেলা-পিরোজপুরদ্বয়কে আটক করেন। এ সময় তাদের হেফাজত হতে ৩২৮০ (তিন হাজার দুইশত আশি) পিচ ইয়াবা ট্যাবলেট, মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কজে ব্যবহৃত ০৪টি সীমকার্ডসহ ০২টি মোবাইল ফোন জব্দ করা হয়।

একই ভাবে অত্র ক্যাম্প আরো জানতে পারে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানা হতে কতিপয় ব্যক্তি ইজিবাইক যোগে ফেন্সিডিল এবং গাঁজার একটি চালান নিয়ে কুষ্টিয়া শহরের উদ্দেশ্যে রওনা করেছে।  কুষ্টিয়া সদর থানাধীন ১৩নং বারখাদা ইউনিয়নের বারখাদা মল্লিক পাড়া গ্রামস্থ কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সংলগ্ন মীরপুর টু কুষ্টিয়া মহাসড়কের উপর চেকপোস্ট স্থাপন করতঃ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ০১। মোঃ আরিফুল আসলাম (৩২), পিতা-মৃত আবতাব আলী, সাং-চৌড়হাস, ০২। কামিনী (৪০), স্বামী-মোঃ আজাদ সরদার, সাং-চৌড়হাস ফুলতলা, উভয় থানা-কুষ্টিয়া সদর, জেলা-কুষ্টিয়াদ্বয়কে আটক করেন। এ সময় আটককৃত আসামীদ্বয়ের হেফাজত হতে ২৯৬ (দুইশত ছিয়ানব্বই) বোতল ফেন্সিডিল, ০৪ (চার) কেজি গাঁজা, মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০৪টি সীমকার্ডসহ ০৩টি মোবাইল ফোন ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ০১টি ইজিবাইক এবং মাদক বিক্রিত ৬৫০০/- টাকা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তিদ্বয়ের স্বীকারোক্তি থেকে জানা যায় যে, তারা পেশাদার মাদক ব্যবসায়ী, তারা দীর্ঘদিন যাবৎ উক্ত ইজিবাইক যোগে মিরপুর টু কুষ্টিয়া মহাসড়ক ব্যবহার করে ফেন্সিডিল এবং গাঁজার চালান নিয়ে কুষ্টিয়া জেলার সদর থানার বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মালামালসহ আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা রুজুর প্রক্রিয়া চলমান আছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

র‌্যাবের অভিযান: বিপুল পরিমান ফেন্সিডিল ও ইয়াবাসহ আটক ৪

প্রকাশের সময় : ০৬:০৪:৫০ অপরাহ্ন, শনিবার, ৬ নভেম্বর ২০২১