Dhaka ০৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সারাজীবন অন্যায়ের বিপক্ষে কথা বলেও আজ আমি অপরাধী : আইভী মিরপুর কলেজের দেয়াল ধসে নিহত ১, আহত অন্তত ৭ ঘুমন্ত স্বামীর বিশেষ অঙ্গ কেটে দিলেন স্ত্রী যশোরে এমপি গোলাম রসুলের বাড়ির সামনে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ গ্যাস সমস্যা নিয়ে কাজ করছে সরকার, তবে সমাধান প্রক্রিয়া সহজ নয়: তথ্য উপদেষ্টা পোরশায় ৮০৫ লিটার চোলাই মদ তৈরির উপকরণ উদ্ধার ৫ দফা দাবিতে বুধবার থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা : তথ্যমন্ত্রী ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি : তথ্য উপদেষ্টা দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে প্রাণ হারালেন ৬ বাংলাদেশি

বিকাশ প্রতারক চক্রের ৬ সদস্য আটক

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:১৮:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৭ অক্টোবর ২০২১
  • / 241

জনতার আদালত অনলাইন ॥ র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের এশটি দল বুধবার ফরিদপুর জেলার মধুখালী থানাধীন ডুমাইন গ্রাম এলাকা থেকে বিকাশ প্রতারক চক্রের ছয় সদস্যকে আটক করেছে। তারা হলো মোঃ তরিকুল ইসলাম(২৭), পিতা-মৃত আলাল খান, মোঃ ফরহাদ(৩৩), পিতা-আবু তালেব মল্লিক, মোঃ সোহাগ মল্লিক(২৫), পিতা-মোঃ শুকুর আলী মল্লিক, তাপস মন্ডল(২৮), পিতা-মৃত তরুন মন্ডল, তপন মন্ডল(২৩) ও গোবিন্দ মন্ডল(২২), উভয় পিতা- জনেক মন্ডল, সর্ব সাং-ডুমাইন পূর্বপাড়া,  থানা-মধুখালী, জেলা-ফরিদপুর।

র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্প এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ফরিদপুর র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক এবং স্কোয়াড অধিনায়ক এর নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামিদেরকে আটক করেন। এ সময় আটককৃত আসামীদের কাছ হতে বিকাশ প্রতারণার কাজে ব্যবহৃত ১১ (এগার) টি সীমকার্ডসহ ০৮ (আট) টি মোবাইল ফোন জব্দ করা হয় । প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তিদের স্বীকারোক্তি থেকে জানা যায় তারা বিকাশ প্রতারনার মাধ্যমে জনসাধারনের নিকট হতে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নিয়েছে। ঘটনার বিবরনে আরো জানা যায়, বিকাশ প্রতারক চক্রের সদস্যরা বিভিন্ন দুর্নীতি পরায়ণ মোবাইল সীম বিক্রেতার সাথে পরস্পর যোগসাজস করে ভূয়া নামে সীমকার্ড রেজিস্ট্রেশন করতঃ রেজিস্ট্রেশনকৃত সীমকার্ড ব্যবহার করে দেশের বিভিন্ন প্রান্তের সহজ সরল সাধারণ জনগনের নিকট নিজেকে বিকাশ হেড অফিসের কর্মকর্তা পরিচয় দিয়ে ফোন করে কৌশলে তাদের বিকাশ পিন কোড জেনে নেয় এবং স্মার্ট ফোনে বিকাশ এ্যাপস্ ব্যবহার করে উক্ত সাধারণ লোকজনের বিকাশ এ্যাকাউন্ট হতে প্রতারনার মাধ্যমে টাকা হাতিয়ে নেয়। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে ফরিদপুর জেলার মধুখালী থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা রুজুর প্রক্রিয়া চলমান আছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বিকাশ প্রতারক চক্রের ৬ সদস্য আটক

প্রকাশের সময় : ০৭:১৮:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৭ অক্টোবর ২০২১