Dhaka ১১:০১ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
২৫ হাজার মিডওয়াইফ নিয়োগে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বাস্থ্যমন্ত্রী ভারতে যুবকের দেহে মিলল নারীর প্রজনন অঙ্গ, বিস্মিত চিকিৎসকেরা মারা গেলেন কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের গোপালগঞ্জ জেলা সভাপতি রাশিয়া ও ইউক্রেন জ্বালানি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে: ট্রাম্প তিন বছরের শিশুকে শ্বাসরোধ করে হত্যা, লাশ লুকানো হয় ঘরের আলনার পেছনে জনগণের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলাকে অগ্রাধিকার দিচ্ছে সরকার: ত্রাণমন্ত্রী বালিয়াকান্দীতে ঐতিহ্যবাহী লাঠিখেলা দেখতে হাজারো মানুষের ভিড় মান্দায় বৃদ্ধকে ফাঁদে ফেলে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, গ্রেফতার ১ শৈলকুপায় ইটভাটায় ট্রাক্টরচাপায় মাদ্রাসাছাত্রের মৃত্যু

সাংসদ কাজী কেরামত আলীর সংবাদ সম্মেলন, জেলা আ’লীগের সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা, বিভেদ দূর করার আহ্বান

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:৩৩:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ সেপ্টেম্বর ২০২১
  • / 578

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী সংবাদ সম্মেলনের মাধ্য জেলা আওয়ামী লীগের সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা করেছেন। এসময় তিনি দলের স্থিতিশীলতা ফিরিয়ে আনা, বিভেদ, অনৈক্য দূর করারও আহ্বান জানান। আগামী  ১৬ অক্টোবর রাজবাড়ী জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে সামনে রেখে এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বর্তমানে তিনি জেলা আওয়ামী লীগের সহ সভাপতি পদে রয়েছেন।

সংবাদ সম্মেলনে সাংসদ কাজী কেরামত আলী বলেন, টানা চার মেয়াদে তিনি রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এসময়কালে দলে কোনো বিভেদ সৃষ্টি হয়নি। সবার সাথে মিলেমিশে কাজ করেছেন। তৃণমূলের নেতাকর্মীদের যথাসাধ্য মূল্যায়নের চেষ্টা করেছেন। সাধারণ সম্পাদকের দায়িত্ব থেকে সরে আসার পর থেকেই দলে বিভেদ সৃষ্টি হয়েছে। তৃণমূল নেতাকর্মীদের সেভাবে মূল্যায়ন করা হচ্ছে না। আমার বাড়িতে ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা আসতে চাইলে তাদের বাধা দেওয়া হয়। পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী উপজেলায় দলের মধ্যে গ্রুপিং সৃষ্টি হয়েছে। এভাবে করলে সংগঠন শক্তিশালী হবেনা। ছাত্রলীগের কিছু উশৃঙ্খল কর্মীর কারণে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এসব নেতিবাচক কর্মকান্ড থেকে বেরিয়ে আসতে হবে। আমার প্রাণের আওয়ামী লীগকে সুসংগঠিত করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। গত ২১ সেপ্টেম্বর বর্ধিত সভা সফলভাবে সম্পন্ন হয়েছে। আগামী ১৬ অক্টোবরের জেলা আওয়ামী লীগের সম্মেলনে নেত্রী যাদেরই সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচিত করুন তাদের মেনে নিতে হবে। সম্মেলনে আমি নিজেকে সভাপতি হিসেবে প্রার্থীতা ঘোষণা করলাম। নেত্রী যোগ্য মনে করলে দেবেন।

এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি হেদায়েত আলী সোহরাব, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, কোষাধ্যক্ষ আজগর আলী প্রমুখ।

জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সাংসদ কাজী কেরামত আলীর সংবাদ সম্মেলন, জেলা আ’লীগের সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা, বিভেদ দূর করার আহ্বান

প্রকাশের সময় : ০৬:৩৩:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ সেপ্টেম্বর ২০২১