শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
রায় লেখায় এআইয়ের ওপর নির্ভর করা যাবে না: প্রধান বিচারপতি সেরা অভিনেতা রণবীর, অভিনেত্রী অনীত পাড্ডা,সেরা সিনেমা কোনটি ‘স্যান্ডপেপারগেট’ বিতর্কে টিভি ধারাভাষ্য থেকে বাদ ওয়ার্নার-খাজা ঐক্যবদ্ধ থাকলে কেউ বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়াকে ম্যাচ জেতালেন এক চৌধুরি নওগাঁয় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের উদ্যোগে সশস্ত্র বাহিনী দিবস পালিত সাপের ছোবল থেকে নো লুক শট—আধুনিক ক্রিকেটে যে অদ্ভুত শটগুলো খেলা হয় বোচাগঞ্জে টানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, কাটা ধান ও রবিশস্য নিয়ে দুশ্চিন্তায় কৃষক শেয়ারবাজারে ক্লড চ্যাটবটের মালিক অ্যানথ্রপিক মেসির বেতনের চেয়েও কম এমএলএসে ২৬টি দলের বেতন খরচ

রাজবাড়ী সনাকের উদ্যোগে ‘বঙ্গবন্ধুর স্বপ্ন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ’ শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৯:২১:০৭ অপরাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১
  • / 304

জনতার আদালত অনলাইন ॥ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) রাজবাড়ীর উদ্যোগে রোববার বেলা ১১ টায়  জুম অ্যপের মাধ্যমে ‘বঙ্গবন্ধুর স্বপ্ন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ’ শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে। সনাক সভাপতি প্রফেসর নুরুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন সরকারি আদর্শ মহিলা কলেজের প্রাক্তন বিভাগীয় প্রধান (রাষ্টবিজ্ঞান) প্রফেসর জাহাঙ্গীর খান, প্রাক্তন জেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দ সিদ্দিকুর রহমান, সনাক সহ-সভাপতি মোঃ সাইফুল্লাহ, সনাক সদস্য নুরুল হক আলম বাংলাদেশ মহিলা পরিষদ  রাজবাড়ী জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডা. পূর্নিমা দত্ত, দৈনিক সমকাল এর জেলা প্রতিনিধি সৌমিত্র শীল চন্দন প্রমুখ।

আলোচনা সভায় বক্তাগণ বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত জাতিগত নিপীড়ন, রাজনৈতিক বঞ্চনা, অর্থনৈতিক শোষণ, দুর্নীতি, অনিয়ম, গণতান্ত্রিক অধিকার হরণসহ সকল প্রকার বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। দুর্নীতিমুক্ত স্বদেশের স্বপ্ন পূরণে বঙ্গবন্ধু সামাজিক আন্দোলনের ডাক দিয়েছিলেন। দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটে সরকারের পাশাপাশি তিনি সাধারণ মানুষকেও দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছিলেন। স্বাধীনতার পর যুদ্ধবিধস্থ দেশে পুর্নগঠন, ভংগুর অর্থনীতি সচল, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, প্রশাসনকে পুর্নগঠন করে সচল, জনগনের সার্বিক জীবনমান উন্নয়ন, বিশ্বদরবারে বাংলাদশে রাষ্ট্রকে স্বীকৃতি আদায় এবং সর্বোপরি একটি সংবধিান প্রণয়নরে মতো গুরুত্বর্পূণ কাজগুলো ছিল বঙ্গবন্ধু ও তার সরকাররে বড় চ্যালঞ্জে। এ সময়ে বঙ্গবন্ধুকে মোকাবলিা করতে হয়েেছ অভ্যন্তরীণ ও আন্তজাতিক নানামুখী ষড়যন্ত্র ও চাপ, যার মধ্যে অন্যতম ছলি কৃত্রিম দুর্ভিক্ষ সৃষ্টি এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো। বঙ্গবন্ধু যখন সৃষ্ট সব সংকট ক্রমান্বয়ে কাটিয়ে উঠে দেশকে একটি স্থিতিশীল অবস্থায় ফিরিয়ে এনে অর্থনৈতিক মুক্তির জন্য দ্বিতীয় বিপ্লবের ডাক দিয়েছিলেন, তখনই তাকে হত্যা করা হয় স্বপরিবারে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন টিআইবি রাজবাড়ী শাখার এরিয়া কো-অর্ডিনেটর মাসুদ আহমেদ।

জুম অনলাইন প্লাটফরমে আয়োজিত শোক দিবসের মুক্ত আলোচনায় শিক্ষক, সাংবাদিক, আইনজীবী, সুশীল সমাজের প্রতিনিধি, নারী নেত্রী, ২৭ জন প্রতিনিধি অংশ নেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ী সনাকের উদ্যোগে ‘বঙ্গবন্ধুর স্বপ্ন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ’ শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৯:২১:০৭ অপরাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১