বিনম্র শ্রদ্ধায় পালিত হলো জাতীয় শোক দিবস

- প্রকাশের সময় : ০৭:২৪:২৩ অপরাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১
- / 254

জনতার আদালত অনলাইন ॥ যথাযোগ্য মর্যাদার সাথে রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে অবস্থিত বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম, রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান, রাবজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বারসহ বিভিন্ন সামাজিক ও সংসাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
অপরদিকে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। জেলা আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।






















