শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
রায় লেখায় এআইয়ের ওপর নির্ভর করা যাবে না: প্রধান বিচারপতি সেরা অভিনেতা রণবীর, অভিনেত্রী অনীত পাড্ডা,সেরা সিনেমা কোনটি ‘স্যান্ডপেপারগেট’ বিতর্কে টিভি ধারাভাষ্য থেকে বাদ ওয়ার্নার-খাজা ঐক্যবদ্ধ থাকলে কেউ বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়াকে ম্যাচ জেতালেন এক চৌধুরি নওগাঁয় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের উদ্যোগে সশস্ত্র বাহিনী দিবস পালিত সাপের ছোবল থেকে নো লুক শট—আধুনিক ক্রিকেটে যে অদ্ভুত শটগুলো খেলা হয় বোচাগঞ্জে টানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, কাটা ধান ও রবিশস্য নিয়ে দুশ্চিন্তায় কৃষক শেয়ারবাজারে ক্লড চ্যাটবটের মালিক অ্যানথ্রপিক মেসির বেতনের চেয়েও কম এমএলএসে ২৬টি দলের বেতন খরচ

নারুয়া ইউনিয়ন সাহায্য সংস্থার উদ্যোগে চিকিৎসা সহায়তা

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:৪৮:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৪ অগাস্ট ২০২১
  • / 273

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের ২১টি মসজিদে মাস্ক বিতরণ, দুঃস্থ ও অসহায় দুই ব্যক্তির পর আরো একজনকে চিকিৎসা সহায়তা দিয়েছে ফেইসবুক ভিত্তিক গ্রুপ নারুয়া ইউনিয়ন সাহায্য সংস্থা।

শনিবার বিকালে নারুয়া ইউনিয়নের বিলধামু গ্রামের মোঃ মুক্তার হোসেনের হাতে নগদ ৫ হাজার টাকা তুলে দিয়েছেন। এরআগে বুধবার ঘিকমলা গ্রামের ক্যান্সার আক্রান্ত জাহিদ হোসেনকে ১০ হাজার টাকা ও একই গ্রামের স্টক জনিত রোগী আনোয়ারা বেগমের হাতে নগদ ৫ হাজার টাকা চিকিৎসা সহায়তা হিসেবে তুলে দেওয়া হয়েছে। আরো কিছু দুঃস্থ, অসহায় ও অসচ্ছল রোগীদের চিকিৎসা সহায়তা প্রদান কার্যক্রম চলমান রয়েছে।

গ্রুপের প্রতিষ্ঠাতা সাইফ হাসানের নির্দেশনায় ইতিমধ্যেই ২১টি মসজিদে মাস্ক প্রদানের পর চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা তুলেদেন গ্রুপের এডমিন মোঃ সাইফুল ইসলাম, তুহিন, আবু সাঈদ, মডারেটর বিপ্লব, রমিজসহ অন্যান্যরা।

নারুয়া ইউনিয়ন সাহায্য সংস্থা প্রতিষ্ঠাতা সাইফ হাসান বলেন, আমরা ইতিমধ্যে ২১টি মসজিদে মাস্ক বিতরণ করেছি। দু,জন অসুস্থ ও অসহায় রোগীকে নগদ চিকিৎসা সহায়তা প্রদান করেছি। আজ আরো একজনকে আর্থিক সহায়তা করেছি। এ গ্রুপটি নারুয়া ইউনিয়নের হতদরিদ্র, অসহায়, অর্থাভাবে চিকিৎসা নিতে পারছে না এমন লোকদেরকে সহযোগিতায় এগিয়ে আসবো। আগামীতে এলাকার বিভিন্ন উন্নয়ন মুলক, সামাজিক কর্মকান্ডে সম্পৃক্ত করবো আশা রাখি। আর আমাদেরকে অর্থ সহায়তায় এগিয়ে এসেছে নারুয়া ইউনিয়নের বাসিন্ধা চাকুরীজীবি, প্রবাসী, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

তিনি আরো বলেন, এলাকায় অনেক বৃত্তশালী আছে যদি আমাদের সহযোগিতায় এগিয়ে আসে তাহলে এ কার্যক্রম আরো বেগবান করা সম্ভব হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নারুয়া ইউনিয়ন সাহায্য সংস্থার উদ্যোগে চিকিৎসা সহায়তা

প্রকাশের সময় : ০৭:৪৮:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৪ অগাস্ট ২০২১