গুরুত্বপূর্ণ সংবাদ:
জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে পুলিশের বনায়ন কর্মসূচী

সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৯:০৪:৪২ অপরাহ্ন, বুধবার, ১১ অগাস্ট ২০২১
- / 286

জনতার আদালত অনলাইন ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবার্ষিকী উপলক্ষে “মুজিববর্ষে অঙ্গীকার করি, সোনার বাংলা সবুজ করি” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশ ও পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) কর্তৃক দেশব্যাপী সামাজিক বনায়ন কর্মসূচীর আয়োজন করা হয়। উক্ত কর্মসূচীতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আইজিপি ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) ।
রাজবাড়ী জেলা পুলিশ ও পুনাক, দুপুর পৌন একটায় পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গনে বৃক্ষ রোপনের মাধ্যমে দেশব্যাপী একযোগে আয়োজিত এই সামাজিক বনায়ন কর্মসূচীতে অংশগ্রহণ করেন। রাজবাড়ীর জেলা পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন, পুলিশ নারী কল্যাণ সমিতি রাজবাড়ী জেলা শাখার সভাপতি তামান্নুর মোন্তারী প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।
Tag :






















