শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
রায় লেখায় এআইয়ের ওপর নির্ভর করা যাবে না: প্রধান বিচারপতি সেরা অভিনেতা রণবীর, অভিনেত্রী অনীত পাড্ডা,সেরা সিনেমা কোনটি ‘স্যান্ডপেপারগেট’ বিতর্কে টিভি ধারাভাষ্য থেকে বাদ ওয়ার্নার-খাজা ঐক্যবদ্ধ থাকলে কেউ বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়াকে ম্যাচ জেতালেন এক চৌধুরি নওগাঁয় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের উদ্যোগে সশস্ত্র বাহিনী দিবস পালিত সাপের ছোবল থেকে নো লুক শট—আধুনিক ক্রিকেটে যে অদ্ভুত শটগুলো খেলা হয় বোচাগঞ্জে টানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, কাটা ধান ও রবিশস্য নিয়ে দুশ্চিন্তায় কৃষক শেয়ারবাজারে ক্লড চ্যাটবটের মালিক অ্যানথ্রপিক মেসির বেতনের চেয়েও কম এমএলএসে ২৬টি দলের বেতন খরচ

পুলিশের মানবিকতা

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৯:০৩:১৬ অপরাহ্ন, বুধবার, ১১ অগাস্ট ২০২১
  • / 291

জনতার আদালত অনলাইন ॥ মঙ্গলবার গভীর রাতে এলোমেলোভাবে ঘোরাফেরা করছিল এক ব্যক্তি। ওই সময় রাত্রিকালীন টহলে থাকা পুলিশ তাকে রাজবাড়ী সদর থানায় নিয়ে আসে। অসংলগ্ন কথাবার্তা বললেও ব্যক্তিটি তার নাম ঠিকানা ঠিকই বলতে পেরেছিল। যার সূত্র  ধরে যোগাযোগ করা হয় তার পরিবারের সাথে। খবর পেয়ে ছুটে আসা পরিবারের লোকেরা জানান, গত ২৮ জুলাই থেকে নিখোঁজ ছিলেন তিনি।  ১৪ দিন পর নিখোঁজ ব্যক্তিকে খুঁজে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন তারা। তার নাম ইব্রাহীম খলিল। তিনি  মাদারীপুর জেলার  কালকিনি উপজেলার কাষ্টগর  গ্রামের  মৃত আব্দুল করিম সরদারের ছেলে।

রাজবাড়ী সদর থানার ওসি একেএম শাহাদত হোসেন জানান, মঙ্গলবার গভীর রাতে রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের কুঠিপাঁচুরিয়া গ্রামে রাত্রিকালীন ডিউটি করার সময় কর্তব্যরত এসআই মনিরুজ্জামান মাতুব্বর মোবাইল ফোনে তাকে জানায়; এক ব্যক্তি এলোমেলোভাবে ঘোরাফেরা করছে। মানসিক ভারসাম্যহীন বলে মনে হচ্ছে। তিনি ওই ব্যক্তিকে থানায় নিয়ে আসতে  বলেন। থানায় আনার পর তার কাছে নাম ঠিকানা জানতে চাইলে সে জানায়; তার নাম ইব্রাহীম খলিল, বাড়ি মাদারীপুর। পরে পরিবারের লোকদের সাথে যোগাযোগ করলে ইব্রাহীম খলিলের দুলাভাই বাবুল চাখারী ও  ছোট ভাই জসিম সরদার রাজবাড়ী থানায় এসে জানায়; গত ২৮ জুলাই থেকে নিখোঁজ সে।  তাকে অনেক খোঁজাখুঁজি করেছেন। কিন্তু কোথাও পাননি। এসময় তারা আবেগাপ্লুত হয়ে পড়েন। রাজবাড়ী সদর থানার পুলিশকে ধন্যবাদ জানান তারা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পুলিশের মানবিকতা

প্রকাশের সময় : ০৯:০৩:১৬ অপরাহ্ন, বুধবার, ১১ অগাস্ট ২০২১