গুরুত্বপূর্ণ সংবাদ:
৪ ঘণ্টার ব্যবধানে করোনায় মারা গেলেন মা-মেয়ে

সংবাদদাতা-
- প্রকাশের সময় : ১১:৪৬:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ অগাস্ট ২০২১
- / 285

জনতার আদালত অনলাইন ॥ মাত্র চার ঘণ্টার ব্যবধানে করোনায় আক্রান্ত হয়ে মা আলিমা বেগম (৭৮) ও মেয়ে আকলিমা বেগমের (৬০) মৃত্যু হয়েছে। মৃত আলিমা বেগম রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রাইনগর গ্রামের আকবর আলী মৃধার স্ত্রী। মেয়ে আকলিমা বেগম একই উপজেলার ধর্মশী গ্রামের বাসিন্দা ছিলেন। তার স্বামীর নাম মোস্তাক হোসেন।
আলিমা বেগমের দেবর শহিদুল ইসলাম মৃধা জানান, তার ভাতিজি আকলিমা বেগম করোনায় আক্রান্ত হয়ে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। সকাল ১০টার দিকে তিনি মারা যান। তার ভাবি আলিমা বেগম ভর্তি ছিলেন রাজবাড়ী সদর হাসপাতালের করোনা ইউনিটে। তিনি মারা যান দুপুর দুইটার দিকে।
মঙ্গলবার বাদ আসর দুজনের জানাজা একই সঙ্গে কাজীবাধা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়।
Tag :






















