Dhaka ০৫:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
রাজবাড়ীতে তথ্য জালিয়াতি করে শিক্ষার্থী ভর্তি ও টিসি প্রদানের অভিযোগ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন অধ্যাপক ড. সালমা বেগম অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসর শার্শায় ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত, আটক ১ ফরিদপুরে আরেক ভূমি কর্মকর্তার ‘ঘুষ’ নেওয়ার ভিডিও ভাইরাল জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পের পানিতে বিষ মেশানোর ঘটনায় মামলা নিজেদের নয়, অন্যের স্ত্রীদের নিয়ে হোটেলে গিয়েছিলেন গাজীপুরের দুই ইমাম জুলাইয়ের রক্তঋণ শোধ হবে সততা ও নৈতিকতার চর্চায়, শুধু বক্তৃতায় নয়: জাবি উপাচার্য

গোয়ালন্দে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:০২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অগাস্ট ২০২১
  • / 296

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর গোয়ালন্দে পৃথক অভিযানে ২কেজি গাঁজা ও ২ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ীকে প্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ১০টার দিকে ও সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি মঙ্গলবার দুপুরে নিশ্চিত করে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো গোয়ালন্দ পৌরসভার ৯নং ওয়ার্ডের সাকের ফকির পাড়া এলাকার মৃত মফিজ উদ্দিন বিশ্বাসের ছেলে মো. হারুন বিশ্বাস (৪৮) ও গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া এলাকার মো. আশরাফুল শেখের স্ত্রী শেফালী আক্তার (৩৫)। থানা পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকাল ১০টার দিকে গোয়ালন্দ উপজেরার দৌলতদিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে শেফালী আক্তারকে ২ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করা হয়। অপরদিকে সোমবার সন্ধ্যায় গোয়ালন্দ পৌরসভার ৯নং ওয়ার্ড সাকের ফকির পাড়া এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ মো. হারুন বিশ্বাসকে তার বসত বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গোয়ালন্দ ঘাট থানার ওসি মো. আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোয়ালন্দ পৗরসভা ও দৌলতদিয়া বাজার এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে মঙ্গলবার আদালতের মাধ্যমে রাজবাড়ীর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গোয়ালন্দে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৭:০২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অগাস্ট ২০২১