গুরুত্বপূর্ণ সংবাদ:
রাজবাড়ীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু
সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৮:৫১:৪৮ অপরাহ্ন, শনিবার, ৭ অগাস্ট ২০২১
- / 276
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের আলাদিপুর গ্রামে শনিবার দুপুরে বজ্রপাতে মতিন শেখ নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি একই গ্রামের হযরত শেখের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, দুপুরে মতিন শেখ বাড়ির অদূরে ধান নিড়ানির কাজ করছিলেন। ওই সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
আলীপুর ইউপি চেয়ারম্যান শওকত হাসান বিষয়টি নিশ্চিত করেন।
Tag :

























