গুরুত্বপূর্ণ সংবাদ:
রাজবাড়ীতে গাঁজা ও হেরোইনসহ গ্রেপ্তার ৩

সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৬:৫৫:৪১ অপরাহ্ন, বুধবার, ৪ অগাস্ট ২০২১
- / 306

জনতার আদালত অনলাইন ॥ র্যাব-৮ ফরিদপুর ক্যাম্প ও রাজবাড়ীর ডিবি পুলিশ মঙ্গলবার রাতে পৃথক দুটি অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে।
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্প সূত্র জানায়, বালিয়াকান্দি উপজেলার রসুলপুর এলাকা থেকে ৭৩০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী জাকির হোসেনকে আটক করা হয়। সে একই উপজেলার নবাবপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের আলী আহম্মদ পাটোয়ারীর ছেলে। জাকিরকে বালিয়াকান্দি থানায় হস্তান্তর করে মাদক আইনে মামলা করা হয়েছে।
অপরদিকে রাজবাড়ীর ডিবি পুলিশ সদর উপজেলার বানিবহ এলাকা থেকে পাঁচ গ্রাম হেরোইনসহ দুজনকে গ্রেপ্তার করেছে। তারা হলো একই গ্রামের করিম উদ্দিন শেখের ছেলে বিল্লাল শেখ ও ফারুক বেপারীর ছেলে মামুন বেপারী। এব্যাপারে আসামিদের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মাদক আইনে মামলা হয়েছে।
Tag :





















