জনগনের অর্থ জনগনের কাজে লাগাতে চাই- প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে সালমা চৌধুরী এমপি
- প্রকাশের সময় : ১১:১০:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২ অগাস্ট ২০২১
- / 338
নেহাল আহমেদ : জনগণের অর্থ জনগণের কাজে লাগাতে চাই। মানুষের সেবক হয়ে কাজ করতে চাই। প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশ জনগণের সম্পদ এবং অর্থ যেন জনগণের কল্যাণেই ব্যয় হয়। আমি সেই মোতাবেক কাজ করে চলেছি। – রোববার বিকেলে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও পিছিয়ে পড়া জনগণের জন্য অক্সিজেন সিলিন্ডার বিতরণ অনুষ্ঠানে কথাগুলো বলেন সংরক্ষিত নারী আসন ৩৩৪ এর সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সালমা চৌধুরী রুমা।
বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নের অংশ হিসেবে শেখ হাসিনার নেতৃত্বে গ্রামীন অসহায় করোনায় আক্রান্ত ব্যক্তিদের জন্য চারলক্ষ পঞ্চাশ হাজার টাকা ব্যয়ে টিআর থেকে রাজবাড়ী হেল্প লাইন কে ১৫ টি অক্সিজেন সিলিন্ডার ও প্রতিবন্ধীদের মাঝে ২৭ টি হুইল চেয়ার বিনামূল্যে বিতরণ করা হয়। এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ার ম্যান ইমদাদুল হক বিশ্বাস,সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফাহমি মো. সায়েফ প্রমুখ।
তিনি আরও বলেন, জাতির পিতার স্বপ্নের বাংলাদেশ গড়তে সারা জীবন সাধারণ মানুষের জন্য লড়াই করে যাব।























