Dhaka ০৪:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
চাঁদা না দিলে জাবি অধ্যাপকের সন্তানকে অপহরণের হুমকি বেনাপোল বন্দরের অনিয়ম তুলে ধরে প্রতিমন্ত্রীর কাছে ব্যবসায়ীদের সমাধানের দাবি আগামী তিন মাসে পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় পরিস্থিতির সুযোগ নিয়ে অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়ালে ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব নওগাঁয় ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেফতার, একজনের ৬ মামলা আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে: হারুন অর রশিদ জ্বালানি তেলের দাম বাড়তেই বেনাপোলে ট্রাকভাড়া বেড়েছে ৪–৫ হাজার টাকা জাবি সিন্ডিকেটে নাহরিন ইসলাম খানকে মনোনয়নের দাবি পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত

রাজবাড়ীতে পুলিশের পৃথক অভিযানে গ্রেপ্তার ১৮, ইয়াবা উদ্ধার

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:১৫:২৮ অপরাহ্ন, রবিবার, ১ অগাস্ট ২০২১
  • / 398

জনতার আদালত অনলাইন ॥  রাজবাড়ী সদর, পাংশা থানা ও ডিবি পুলিশ রোববার পৃথক অভিযান চালিয়ে জেলার বিভিন্ন স্থান থেকে ১৮ জনকে গ্রেপ্তার করেছে। এসময় ৩৮০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

রাজবাড়ী সদর থানা সূত্র জানায়, সদর উপজেলার মাটিপাড়া থেকে তিনশ পিচ ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলো সুমন ভুইয়া, নাজির বিশ^াস ও শাহিন শেখ। এদের সবার বাড়ি একই গ্রামে। এছাড়া অপর একটি অভিযানে একটি মামলায় পরোয়ানাভুক্ত আসামি সেকেন্দার মুন্সীকে গ্রেপ্তার করা হয়। তাদের সবাইকে আদালতে পাঠানো হয়েছে।

রাজবাড়ীর ডিবি সূত্র জানায়, কালুখালী উপজেলার মোহনপুর এলাকা থেকে ৮০ পিচ ইয়াবা ট্যাবলেটসমহ ইদ্রিস আলী নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি একই উপজেলার কোমরপুর গ্রামে। তাকে কালুখালী থানায় হস্তান্তর করে মাদক আইনে মামলা করা হয়েছে।

অপরদিকে পাংশা থানার পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেপ্তার করেছে। তারা হলো শলক মন্ডল, আলম মন্ডল, তোফাজ্জেল হোসেন, রমজান মন্ডল, জিল্লুর রহমান, আইয়ুব আলী বরু, লালন, ঝন্টু মন্ডল, রফিকউদ্দিন, শহিদ, সদর আলী, বাবুল হোসেন এবং সাচ্চু রহমান। এদের বাড়ি পাংশা উপজেলার বিভিন্ন গ্রামে।

পাংশা থানার ওসি মাসুদুর রহমান জানান, এদের বিরুদ্ধে বিভিন্ন মামলায় গ্রেপ্তারী পরোয়ানা রয়েছে। রোববার অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আসামিদের রাজবাড়ীর আদালতে চালান করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে পুলিশের পৃথক অভিযানে গ্রেপ্তার ১৮, ইয়াবা উদ্ধার

প্রকাশের সময় : ০৭:১৫:২৮ অপরাহ্ন, রবিবার, ১ অগাস্ট ২০২১