শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘স্যান্ডপেপারগেট’ বিতর্কে টিভি ধারাভাষ্য থেকে বাদ ওয়ার্নার-খাজা ঐক্যবদ্ধ থাকলে কেউ বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়াকে ম্যাচ জেতালেন এক চৌধুরি নওগাঁয় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের উদ্যোগে সশস্ত্র বাহিনী দিবস পালিত সাপের ছোবল থেকে নো লুক শট—আধুনিক ক্রিকেটে যে অদ্ভুত শটগুলো খেলা হয় বোচাগঞ্জে টানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, কাটা ধান ও রবিশস্য নিয়ে দুশ্চিন্তায় কৃষক শেয়ারবাজারে ক্লড চ্যাটবটের মালিক অ্যানথ্রপিক মেসির বেতনের চেয়েও কম এমএলএসে ২৬টি দলের বেতন খরচ ধামইরহাটে বিজিবির অভিযানে ৫৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার চোটের সঙ্গে ফুটবলারদের নিঃসঙ্গ লড়াই

রাজবাড়ীতে পদ্মা নদীর তীর সংরক্ষণ কাজের ২ স্থানে ধস

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:০০:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৮ জুলাই ২০২১
  • / 283

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীতে পদ্মা নদীর তীর সংরক্ষণ কাজের দুই স্থানের ব্লক ধসে গেছে। এতে এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। হুমকির মুখে রয়েছে শহর রক্ষা বাঁধ। মঙ্গলবার সন্ধ্যার দিকে রাজবাড়ী সদর উপজেলার গোদার বাজার  এলাকায় এ ধসের ঘটনা ঘটে। বুধবার বিকেলে রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ করেই গোদারবাজার এলাকায় নদী তীর সংরক্ষণ কাজের ব্লক ধসে নদীগর্ভে চলে যায়। এক স্থানে প্রায় ৫০ মিটার এবং অপর স্থানে ১০ মিটার এলাকায় এ ধস  সৃষ্টি হয়। পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ তড়িঘরি  করে সেখানে বালু ভর্তি জিও ব্যাগ ফেলার কাজ  শুরু  করে। ভাঙনরোধের  কাজ এখনও চলমান রয়েছে।

স্থানীয়রা জানিয়েছে, ঠিকাদারী প্রতিষ্ঠানের গাফিলতির কারণে এ ভাঙন দেখা দিয়েছে।  তবে ঠিকাদারী কর্তৃপক্ষ তা অস্বীকার করেছে। পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, নদীতে হঠাৎ করে ¯্রােত বৃদ্ধি পাওয়ায় এ ভাঙন দেখা দিতে  পারে। তবে তারা ভাঙনরোধে সচেষ্ট  রয়েছেন।

রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল আহাদ বলেন, আমাদের শহর রক্ষা  প্রকল্পের প্যাকেজ-১  এর আওতায়  ছয়শ মিটার  নদী  তীর সংরক্ষণ কাজের দুটি স্থানে ভাঙন দেখা দিয়েছে। এক জায়গায় ৪২ মিটার আরেক জায়গায় প্রায় ১০ মিটার মত ভাঙন দেখা দিয়েছে। এ জায়গায় ২০২০ সালের ৩০ অক্টোবর ভাঙন দেখা দিয়েছিল। আমরা জিও ব্যাগ ফেলে ভাঙন মেরামত করেছিলাম। এবছর আবার ভাঙন দেখা দিতে  পারে এটা আগেই আঁচ করতে পেরেছিলাম। এর আগে যখন ভাঙন কবলিত হয় তখন নিয়ন্ত্রণকারী  কর্তৃপক্ষের নির্দেশে পুরো জায়গাটি সার্ভে করা হয়। সার্ভে করার  পর ডিজাইন ডাটা সংশোধন করে আমরা এক লাখ ১০ হাজার জিও ব্যাগ সহযোগে একটি অতিরিক্ত কাজের প্রস্তাব বোর্ডে পাঠাই।  বোর্ডের টেকনিক্যাল কমিটি গঠন হয়েছে। টেকনিক্যাল কমিটি ভিজিট করে তারা রিপোর্ট দেবে। এ প্রস্তাব অনুমোদন হলে তখন আমরা অতিরিক্ত জিও ব্যাগ ব্যবহার করতে পারব। তিনি আরও বলেন, বিভিন্ন স্টেজে ফল্ট হতে পারে। ডিাজাইনের ফল্ট, কনস্টও্রাকশন স্টেজে  ফল্ট আবার নদীর মারফোলজিক্যাল পরিবর্তনের কারণে হতে পারে। আমাদের প্রত্যেকটি জিও ব্যাগ গুনে গুনে ফেলা হয়। যেখানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটও উপস্থিত থাকেন। সুতরাং ইমপ্লিমেনটেশন স্টেজে ভুল হওয়ার সম্ভাবনা কম। ভৌগলিক অবস্থানগত কারণে আমরা ড্রেজিং করার পর নদী শিফট হয়ে তীরের খুব কাছে চলে এসেছে। আগে পদ্মা নদীর পানি বিশাল এলাকা জুড়ে ফ্লু হতো এখন সেই ফ্লু নদীর চলার পথ মাঝ নদী থেকে তীরের কাছে চলে এসেছে। তীরে যে মাটি আছে সেটি বালু মাটি। ফ্লু আর বালু মাটির কারণে ভাঙন সৃষ্টি হয়েছে।

ভাঙনরোধে গত রাত (মঙ্গলবার) থেকে  জিও ব্যাগ ফেলা শুরু হয়েছে। জিও ব্যাগের পাশাপাশি জিও টিউবও ফেলা হবে। আশা করছি ভাঙন প্রতিরোধ করা যাবে ।

অপর এক প্রশ্নের জবাবে বলেন, কাজের মেয়াদকাল শেষ হয়েছে। ঠিকাদারী প্রতিষ্ঠান আমাদের কাজ বুঝিয়ে দিতে চাইলেও আমরা গ্রহণ করিনি। কাজ টেকশই করতে হলে আরও জিও ব্যাগ ফেলা দরকার।

প্রসঙ্গত, গত ১৬ জুলাই তারিখে একই এলাকার অনতিদূরে ৩০ মিটার এলাকা ধসে নদীগর্ভে বিলীন হয়ে যায়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে পদ্মা নদীর তীর সংরক্ষণ কাজের ২ স্থানে ধস

প্রকাশের সময় : ০৮:০০:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৮ জুলাই ২০২১