Dhaka ০২:০৭ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দেশে এলো হজের প্রথম ফিরতি ফ্লাইট আদ্-দ্বীনে নবজাতক মৃত্যুর তদন্ত প্রতিবেদন জমা ৩ জুন: স্বাস্থ্যমন্ত্রী জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, শুরু হয়েছে ফিরতি ফ্লাইট ঈদের ছুটিতে পর্যটকে ভরে গেছে কক্সবাজার ইতিহাসে প্রথমবারের মতো বদলাচ্ছে ব্যালন ডি’অরের ভেন্যু ইরান ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি ট্রাম্প, বৈঠকের পরও অনিশ্চয়তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী আজ ঢাকার দুই সিটির আবর্জনা পরিষ্কারে ব্যর্থ কর্মকর্তাদের প্রত্যাহারের নির্দেশ প্রধানমন্ত্রীর 

রাজবাড়ীতে স্বাস্থ্য সচেতনতায় চলছে অভিযান

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:০১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১
  • / 407

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী জেলায় স্বাস্থ্য সচেতনতায় মোবাইল কোর্টে চানাচুর কারখানা ও পাবলিক প্লেসে ধুমপান করায় জরিমানা করা হয়েছে। একই সাথে মাস্ক বিতরণও করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১১ টায় রাজবাড়ীর সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাবিবুল্লাহ এবং সহকারী কমিশনার ও  নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফারজানা আক্তার এর নেতৃত্বে  রাজবাড়ী নতুন বাজার, ১নং রেলগেট ও মদিনা চানাচুর কারখানায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাবিবুল্লাহ ২ টি প্রতিষ্ঠানে স্বাস্থ্য বিধি না মানায় দন্ড বিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ১ হাজার ৫০০ টাকা, পাবলিক প্লেসে ধুমপান করায় ধুমপান ও তামাক জাতদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০০৫ এর ৪(১) ধারার অপরাধে ৪(২) ধারায় ৩০০ টাকাসহ মোট ১ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করেন। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফারজানা আক্তার স্বাস্থ্য বিধি না মানায় ২জন ব্যাক্তিকে দন্ড ১৮৬০এর ২৬৯ ধারায় ৪০০ টাকা ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন২০০৯ এর ৩৭ ধারায় মদিনা চানাচুর কারখানাকে ৫ হাজার টাকাসহ মোট ৫ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করেন। অভিযানে ৭ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয় এবং জন সচেতনায় মাক্স বিতরণ করা হয়। পেসকার আফতাব উদ্দিন ও সুদিপ বিশ্বাস এবং শৃঙ্খলায় আনসার বাহিনীর একটি টিম। জনস্বার্থে এ অভিযান অব্যহত থাকবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে স্বাস্থ্য সচেতনতায় চলছে অভিযান

প্রকাশের সময় : ০৭:০১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১