শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
ফোন বন্ধ করে চালু করলেই কি সব সমস্যার সমাধান হয়? পাকিস্তানের চুক্তি থেকে বাদ রিজওয়ান, মাসুদ ও সাইম নড়াইলের বেন্দারচরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা : পুলিশ অপ্রতিম হত্যার বিচার শুরু ২৯ নভেম্বর, দুই আদালতে চলবে কার্যক্রম সালমানের বাবার সঙ্গে প্রেম–বিয়ে, নাচের আড়ালে হেলেনের সংগ্রাম আইসিইউতে মাতিয়া বানু শুকু, অবস্থা সংকটাপন্ন যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা নিয়ে কড়া সতর্কবার্তা মার্কিন দূতাবাসের খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী চার ‘সেনা’ দেশেই সেঞ্চুরি, ওয়েলিংটনে ইতিহাস গড়লেন রাহুল হরমুজে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান

রাজবাড়ীর ২ উপজেলার ১৭শ কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:০৪:৪৯ অপরাহ্ন, সোমবার, ১২ এপ্রিল ২০২১
  • / 620

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর দুই উপজেলার মোট ১৭শ কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ কার্যক্রম উদ্বোধন হয়েছে। ২০২০-২১ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচীর আওতায় সোমবার সকালে রাজবাড়ী সদর ও কালুখালী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে পৃথকভাবে এ কার্যক্রম উদ্বোধন করা হয়।

রাজবাড়ী সদর উপজেলা কৃষি অফিসের সামনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক সহিদ নূর আকবর। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ পরিচালক মো. মোফাকখারুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তোফাজ্জেল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা বাহাউদ্দিন শেখ প্রমুখ। সদর উপজেলার ১৪টি ইউনিয়নের ১২শ কৃষককে পাঁচ কেজি করে আউশ ধানের বীজ, ১০ কেজি করে পটাশ সার ও ২০ কেজি করে ডিএপি সার বিতরণ করা হয়।

অপরদিকে কালুখালী উপজেলা পরিষদের সামনে উপজেলার পাঁচশ কৃষকের মাঝে পাঁচ কেজি করে উচ্চ ফলনশীল আউশ ধানের বীজ, ২০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলম, কালুখালী উপজেলা কৃষি কর্মকর্তা মাছিদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীর ২ উপজেলার ১৭শ কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ

প্রকাশের সময় : ০৮:০৪:৪৯ অপরাহ্ন, সোমবার, ১২ এপ্রিল ২০২১