শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
ফোন বন্ধ করে চালু করলেই কি সব সমস্যার সমাধান হয়? পাকিস্তানের চুক্তি থেকে বাদ রিজওয়ান, মাসুদ ও সাইম নড়াইলের বেন্দারচরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা : পুলিশ অপ্রতিম হত্যার বিচার শুরু ২৯ নভেম্বর, দুই আদালতে চলবে কার্যক্রম সালমানের বাবার সঙ্গে প্রেম–বিয়ে, নাচের আড়ালে হেলেনের সংগ্রাম আইসিইউতে মাতিয়া বানু শুকু, অবস্থা সংকটাপন্ন যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা নিয়ে কড়া সতর্কবার্তা মার্কিন দূতাবাসের খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী চার ‘সেনা’ দেশেই সেঞ্চুরি, ওয়েলিংটনে ইতিহাস গড়লেন রাহুল হরমুজে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান

হেফাজতের তান্ডবের প্রতিবাদে রাজবাড়ী জেলা আ’লীগের সংবাদ সম্মেলন

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৯:৪৪:১৮ অপরাহ্ন, শনিবার, ১০ এপ্রিল ২০২১
  • / 620

জনতার আদালত অনলাইন ॥ দেশব্যাপী উগ্র মৌলবাদ, জঙ্গীবাদ ও সাম্প্রদায়িক শক্তি হেফাজত ইসলামের তান্ডব, সীমাহীন নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে রাজবাড়ী জেলা আওয়ামী লীগ। রোববার বেলা ১১টায় রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ নেতারা বলেন, হেফাজত ইসলাম দেশব্যাপী যে তান্ডব চালিয়েছে সেটি স্বাধীন দেশে নজিরবিহীন। এসব ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচার করতে হবে। হেফাজত  ইসলাম তাদের হীন স্বার্থ  হাসিলের জন্য মাদ্রাসার কোমলমতি ছাত্রদের ব্যবহার করছে। তাদেরকে বিপথে কুপথে পরিচালনা করছে। এতে করে মাদ্রাসার শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিঘিœত হচ্ছে। হেফাজত যে তান্ডব চালিয়েছে তা  একাত্তরকেও হার মানিয়েছে।  শান্তি সম্প্রীতির দেশে এইসব উগ্রবাদ বন্ধ করতে হবে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যড. সফিকুল হোসেন। এসময় রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, সহ সভাপতি অ্যড. গণেশ নারায়ণ চৌধুরী, যুগ্ম সম্পাদক অ্যড. সফিকুল আজম মামুন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি প্রমুখ উপস্থিত ছিলেন।

তারা করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সকলের কাছে আহ্বান জানান।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

হেফাজতের তান্ডবের প্রতিবাদে রাজবাড়ী জেলা আ’লীগের সংবাদ সম্মেলন

প্রকাশের সময় : ০৯:৪৪:১৮ অপরাহ্ন, শনিবার, ১০ এপ্রিল ২০২১