Dhaka ০১:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
চাঁদা না দিলে জাবি অধ্যাপকের সন্তানকে অপহরণের হুমকি বেনাপোল বন্দরের অনিয়ম তুলে ধরে প্রতিমন্ত্রীর কাছে ব্যবসায়ীদের সমাধানের দাবি আগামী তিন মাসে পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় পরিস্থিতির সুযোগ নিয়ে অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়ালে ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব নওগাঁয় ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেফতার, একজনের ৬ মামলা আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে: হারুন অর রশিদ জ্বালানি তেলের দাম বাড়তেই বেনাপোলে ট্রাকভাড়া বেড়েছে ৪–৫ হাজার টাকা জাবি সিন্ডিকেটে নাহরিন ইসলাম খানকে মনোনয়নের দাবি পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত

পাংশায় করোনায়  নারীর মৃত্যু

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:৪২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১
  • / 599

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর পাংশায় করোনায় আক্রান্ত হয়ে মিলি বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার রাতে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি উপজেলার পৌর শহরের মাগুড়াডাঙ্গী এলাকার বাসিন্দা।

পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তরুণ কুমার পাল জানান, গত তিনদিন আগে ওই নারী জ্বর, কাশি, গলাব্যথা, শ্বাসকষ্ট নিয়ে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এলে তাকে আইসোলেশন ওয়ার্ডে পাঠানো হয়। পরে তার নমুনা সংগ্রহ করে  ঢাকায় পাঠানো হয়। বুধবার তার রির্পোটে করোনা পজেটিভ আসে। ওই রাতেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রাজবাড়ী জেলা সিভিল সার্জন অফিসের তথ্য মতে, গত ২৪ ঘন্টায় রাজবাড়ীতে নতুন করে আরও ৪৪ করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৭২৯ জন। মোট মৃত্যু ৩২। বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ৭ জন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশায় করোনায়  নারীর মৃত্যু

প্রকাশের সময় : ০৬:৪২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১