Dhaka ০১:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
চাঁদা না দিলে জাবি অধ্যাপকের সন্তানকে অপহরণের হুমকি বেনাপোল বন্দরের অনিয়ম তুলে ধরে প্রতিমন্ত্রীর কাছে ব্যবসায়ীদের সমাধানের দাবি আগামী তিন মাসে পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় পরিস্থিতির সুযোগ নিয়ে অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়ালে ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব নওগাঁয় ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেফতার, একজনের ৬ মামলা আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে: হারুন অর রশিদ জ্বালানি তেলের দাম বাড়তেই বেনাপোলে ট্রাকভাড়া বেড়েছে ৪–৫ হাজার টাকা জাবি সিন্ডিকেটে নাহরিন ইসলাম খানকে মনোনয়নের দাবি পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত

পাংশায় আগুনে নিঃস্ব হতদরিদ্র পরিবার

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:৩০:০২ অপরাহ্ন, বুধবার, ৭ এপ্রিল ২০২১
  • / 641

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের বাগদুলি গ্রামে  অগ্নিকান্ডে সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন হতদরিদ্র আনসার বিশ^াসের পরিবার। পেশায় তিনি একজন ভ্রাম্যমাণ পান বিক্রেতা। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। অগ্নিকান্ডে তার একমাত্র বসতঘর, শেষ সম্বল একটি গরু ও দুটি ছাগল পুড়ে গেছে।

স্থানীয় সূত্র জানায়, আনসার বিশ^াস হাটে-বাজারে ঘুরে ঘুরে পান বিক্রি করে জীবীকা নির্বাহ করেন। মঙ্গলবার রাত একটার দিকে ‘আগুন আগুন’ চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে আগুন নেভায়।  কিন্তু ততক্ষণে তার বসতঘর ও তিনটি গবাদি পশু পুড়ে ভস্মিভূত হয়। সবকিছু হারিয়ে আনসার বিশ^াস এখন অসহায় হয়ে পড়েছে।

পাংশা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. রয়েল আহমেদ জানান, এবিষয়ে তাদেরকে কেউ অবগত করেনি। তাই তিনি কিছুই জানেনা।

মৌরাট ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান জানান, খুব অল্প সময়ের মধ্যে আগুনে আনসার বিশ^াসের বসতঘরটি পুড়ে ভস্মিভূত হয়েছে। স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলায় ফায়ার সার্ভিসকে খবর দেয়নি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা তার।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশায় আগুনে নিঃস্ব হতদরিদ্র পরিবার

প্রকাশের সময় : ০৭:৩০:০২ অপরাহ্ন, বুধবার, ৭ এপ্রিল ২০২১