Dhaka ০৭:২২ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বিয়ে-জন্মদিনে ১০০ জনের বেশি অতিথি হলে জনপ্রতি ২৫ টাকা ফি! ১২ দেশের বিদায়ে বিশ্বকাপের নকআউটে ২৮ দল, অপেক্ষায় ৮ শ্বাসনালীতে দুধ আটকে তিন মাস বয়সি শিশুর মৃত্যু ভুয়া ভিসা ও জব অফার রুখতে চালু হলো ভিসা ভেরিফিকেশন সেন্টার জাবিতে নতুন বিভাগ চালুর আগে মাস্টারপ্ল্যানের দাবি, শিক্ষার্থীদের স্মারকলিপি মৎস্যচাষে বৈশ্বিক স্বীকৃতি, শীর্ষ পাঁচে বাংলাদেশ মালিকানা পরিবর্তন নিয়ে কঠোর নির্দেশনা বিআরটিএ’র, না মানলে আইনানুগ ব্যবস্থা কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমির ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির উদ্বোধন মধুখালীতে বাংলাদেশ মহিলা পরিষদের ৫ম সম্মেলন অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর চীন সফর: নতুন অধ্যায়ের সূচনা

রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:০৯:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ এপ্রিল ২০২১
  • / 303

স্টাফ রিপোর্টার ॥ রাজবাড়ী-গোয়ালন্দ ঘাট রেলপথের রাজবাড়ী শহরের ২ নং রেলগেট এলাকায় বৃহস্পতিবার ট্রেনে কাটা পড়ে ৮৪ বছরের এক বৃদ্ধ নিহত হয়েছেন। তার জামার পকেটে পাওয়া জাতীয় পরিচয়পত্র অনুযায়ী নাম ইউসুফ হোসেন। বাড়ি চট্টগ্রাম জেলার চকবাজার এলাকায় বলে জানিয়েছে পুলিশ।

রাজবাড়ী রেলওয়ে  সূত্র জানায়, খুলনা থেকে ছেড়ে আসা গোয়ালন্দ ঘাটগামী নকশীকাঁথা এক্সপ্রেস মেইল ট্রেনটি রাজবাড়ী শহরের ২ নং রেলগেট এলাকা অতিক্রম করার পর ওই  বৃদ্ধ ট্রেনের নীচে কাটা পড়েন। এতে তার শরীর দ্বিখন্ডিত হয়ে যায়।

রাজবাড়ী জিআরপি থানার ওসি মাসুদ আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করেছে। তার জামার পকেটে থাকা  জাতীয় পরিচয় পত্রে থাকা ঠিকানার সূত্র ধরে সেখানকার থানার সাথে যোগাযোগ করে আত্মীয়স্বজনদের খবরটি জানানোর চেষ্টা চলছে। স্বজনদের পাওয়া না গেলে আঞ্জুমান ই মফিদুলের মাধ্যমে লাশ দাফন করা হবে।  নিহতের লাশ ময়নাতদন্তের  জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে একটি ইউডি মামলা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

প্রকাশের সময় : ০৭:০৯:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ এপ্রিল ২০২১